• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে ব্র্যাকের শিখন তরীর উদ্বোধন শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি নারায়ণগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে প্রেস ক্লাবে জাসাসের ‘সংস্কৃতি আগ্রাসন প্রতিরোধ’ শীর্ষক আলোচনা ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা

জাতীয় নিরাপদ সড়ক দিবসে সড়ক দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিভিন্ন কার্যক্রম চলমান আছে -ডিসি জাহিদুল ইসলাম

নিজস্ব সংবাদদাতা / ৫৩০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

জাতীয় নিরাপদ সড়ক দিবসে সড়ক দু

‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এ প্রতিপাদ্য নিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএ’র আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে র‌্যালি বের হয়। বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের সূচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বাইকারদের হেলমেট পরিয়ে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।

এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এ সময় তিনি বলেন, সড়ক দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে গ্রীন আমরেলা নামে বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে । চালক, হেলপারদের প্রশিক্ষণ ও পোশাকের ব্যবস্থা করা সহ ড্রাইভারদের জেলা প্রশাসনের উদ্যোগে ড্রাইভিং লাইসেন্সের ব্যবস্থা করা হয়েছে। ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ, সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন এবং জনগণের সচেতনতা বাড়াতে হবে।তাহলে আমরা সড়ক দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে সক্ষম হব।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজ নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নিবার্হী প্রকৌশলী আবদুল রহিম, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, বিআরটিএ নারায়ণগঞ্জ এর সহকারী পরিচালক মাহবুবুর রহমান, টিআই আব্দুল করিম শেখ, জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. রওশন আলী সরকার, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম মিয়া, নিরাপদ সড়ক আন্দোলনের জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম হিমেল, নিরাপদ সড়ক চাই এর জেলা প্রতিনিধি মো. জামান মিয়া প্রমুখ।

দক্ষ এবং পূর্বে দুর্ঘটনা ঘটান নাই এমন নির্বাচিত ২ জন পেশাদার চালককে পুরস্কৃত করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..