• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান”  কবিতার শতবর্ষ ও  ১২৭তম জন্মবার্ষিকী  উদযাপন  রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ভাবনার খায়ালে জুলাই ২৪ আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি না’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ডা: আতিকুল বারী’র বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলা ও রোগীর সাথে অশোভনীয় আচরণের অভিযোগ চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন  নারায়ণগঞ্জ সদরে মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ কবি ও গীতিকার প্রফেসর আমির হোসেন এর ৬৬ তম জন্মোৎসব উদযাপন

ডা. জাহিদ সভাপতি ও সায়মা আফরোজ সম্পাদক

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৪২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
ডা. জাহিদ সভাপতি ও সায়মা আফরোজ সম্পাদক

জাহাঙ্গীর হোসেনঃ “জনমুখী স্বাস্থ্যসেবার অঙ্গীকার” এই শ্লোগানে সামনে রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জাহিদুল ইসলামকে সভাপতি ও আড়াই হাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ (ইভা) সাধারণ সম্পাদক করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফোরাম নারায়ণগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৬ জুন) এক ভার্চুয়াল সভায় স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ে উপজেলা প্রধানদের সংগঠন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফোরামের নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।
কেন্দ্রীয় কমিটির নির্দেশনা ও অনুমোদন সাপেক্ষে গঠিত হয় এই কমিটি। এই ফোরামের কার্যক্রম জোড়দার করতে এবং আগামী মাসে আসন্ন ফোরামের জাতীয় সম্মেলন কে সামনে রেখে গঠিত হল নারায়ণগঞ্জ জেলার পুর্নাঙ্গ কমিটি।

নারায়ণগঞ্জ জেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফোরামের পুর্ণাঙ্গ কমিটিতে যারা রয়েছেন।
উপদেষ্টামন্ডলীঃ
উপদেষ্টা-০১ ডাঃ বেলাল হোসেন, বিভাগীয় পরিচালক স্বাস্থ্য, ঢাকা বিভাগ ঢাকা।

উপদেষ্টা-২, ডা. মোহাম্মদ ইমতিয়াজ, সিভিল সার্জন, নারায়ণগঞ্জ।

কোষাধ্যক্ষঃ ডাঃ পলাশ কুমার সাহা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।

৪. কার্যকরী সদস্যঃ

কার্যকরী সদস্য-০১ ডাঃ নুরজাহান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।

কার্যকরী সদস্য-০২ ডাঃ মেহবুবা সাঈদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বন্দর, নারায়ণগঞ্জ।

নব গঠিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফোরাম এর সভাপতি জেলা করোনা ফোকাল পার্সন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, স্বাস্থ্য খাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংঙ্গীকার বাস্তবায়ন, জনগনের স্বাস্থ্য সেবা পাবার সাংবিধানিক অধিকার জনগনের কাছে পৌঁছে দিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন।
সেই কাজে গতির সঞ্চার, সঠিক মুল্যায়ন নিশ্চিত করে স্বাস্থ্য বিভাগকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে কাজ করে যাবে এই ফোরাম।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..