• রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লার কমর আলী স্কুলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো: রায়হান কবির শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ বৈষম্য বিরোধী মামলায় বরিশালে জেবুন্নেসা আফরোজের জামিন নারায়ণগঞ্জের আইভীর জামিন কবে? একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র শ্রদ্ধাঞ্জলি শীতবস্ত্র উপহার কম্বল অসহায় মানুষের মাঝে বিতরণে বিশ্ব আশেকে হযরত ওয়ায়েছ করনী (রাঃ) ফাউন্ডেশন শান্তিপূর্ণ নিরপেক্ষ পরিবেশে নির্বাচন উপহার দেওয়ায় জেলা প্রশাসককে জেলার সকল রাজনৈতিক নেতৃবৃন্দ কৃতজ্ঞতা নারায়ণগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময়  সভা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যবসায়ীদের দ্রব্য মূল্য স্থিতিশীল রাখার আহবান নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সবার সহযোগিতায় নারায়ণগঞ্জে অবাধ নিরপেক্ষ উৎসবমুখর ভোটগ্রহণ সম্ভব হয়েছে: ডিসি মো: রায়হান কবির

দ্বন্ধের জেরে দেড় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা

বিডিনিউজ আই ডেস্ক : / ৫৯৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক দ্বন্ধের জেরে দেড় বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বুধবার (২৭ মে) রাতে অভিযুক্ত সোহাগকে (৪০) পাগলার রসুলপুর থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে থানায় মামলা করেছে।
গ্রেফতারকৃত সোহাগ মাদারীপুর জেলার কালকিনী থানার কানাইপুর গ্রামের মৃত নজরুল ইসলামের পুত্র। বর্তমানে সপরিবারে ফতুল্লা থানার পাগলা দক্ষিন রসুলপুরের রনি মিয়ার ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে।
মামলায় বাদী উল্লেখ্য করেন যে, দীর্ঘদিন ধরে সোহাগের সাথে পারিবারিক দ্বন্ধ চলছিল। এর জের ধরে সোহাগ প্রায় সময় বাদীকে সহ তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগালিসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি সহ প্রাণনাশের হুমকি প্রদান করে আসিতেছিল। এরই ধারাবাহিকতায় গত (২৪ মে) সোমবার বিকাল আনুমানিক ৩ টার সময় সোহাগ বাদীর বাসায় এসে তার ভাতিজির কোল থেকে শিশুটিকে জোরপূর্বক নিয়া যায়। এক পর্যায়ে বিকেল ৫ টার দিকে সোহাগ সকলের অগোচরে তার মেয়েকে ঘরে এনে রেখে পালিয়ে যায়।এ সময় মেয়ের শরীরের বিভিন্ন স্থানে মুখের কামড়ের দাগ দেখতে পাই। পরবর্তীতে মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলেন শরীরের স্পর্শকাতর স্থানে হাতাহাতি করে এবং আমার মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করেছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্দকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক কৃষ্ণ পোদ্দার জানান, পাগলা রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে সোহাগকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহাগকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..