• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
মডেলিং -এর পাশাপাশি চলচ্চিত্রের নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন মেহেরুননেছা লিজা নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো শারদীয় দুর্গোৎসব,সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানালেন ডিসি মো: রায়হান কবির ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ ও ৫ নম্বর ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার ফতুল্লায় স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ নারায়ণগঞ্জে ২৪০ মণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসবঃ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ফতুল্লায় প্রবাসীর বাড়িতে ঢুকে ১০ লাখ টাকা চাঁদা দাবি, স্ত্রী-সন্তানকে প্রাণনাশের হুমকি শারদীয় দুর্গোৎসবে না’গঞ্জের বিভিন্ন পূজা মন্ডপে মহিলা পরিষদ’র শুভেচ্ছা বার্তা প্রদান নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন ও আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের মতবিনিময় সভায় ঢাকা বিভাগীয় কমিশনার কবি ও সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টুর জন্মদিন উদযাপন করলো নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি

‘নজরুল বর্ষ’ উৎসবের সমাপনীতে-ডিসি: নজরুলের বিদ্রোহ ও মানবতা আজও আমাদের পথ দেখায়

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৩৫৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৪ জুলাই সকালে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মো. রায়হান কবির।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জেলা প্রশাসন নারায়ণগঞ্জের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এ উৎসব তিন দিন ধরে চলে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “কাজী নজরুল ইসলাম শুধু একজন কবি নন, তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তার বিদ্রোহ, প্রেম ও মানবতার বাণী আজও আমাদের পথ দেখায়। তরুণ প্রজন্মকে নজরুলের চেতনায় উদ্বুদ্ধ করাই এই উৎসবের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে নজরুলের ভূমিকা অনস্বীকার্য। এজন্য জেলা প্রশাসন নিয়মিতভাবে নজরুল চর্চাকে উৎসাহিত করে যাবে।

উৎসবের তিন দিনে ছিল নজরুল সংগীত, কবিতা আবৃত্তি,নিত্য, আলোচনা সভা ও নজরুল বিষয়ক সাংস্কৃতিক পরিবেশনা। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, কবি-সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা এতে অংশ নেন।অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন স্কুলের প্রতিযোগিতায়
অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ রায়হান কনির।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা শিল্পকলা একাডেমির সদস্য, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..