• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
মডেলিং -এর পাশাপাশি চলচ্চিত্রের নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন মেহেরুননেছা লিজা নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো শারদীয় দুর্গোৎসব,সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানালেন ডিসি মো: রায়হান কবির ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ ও ৫ নম্বর ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার ফতুল্লায় স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ নারায়ণগঞ্জে ২৪০ মণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসবঃ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ফতুল্লায় প্রবাসীর বাড়িতে ঢুকে ১০ লাখ টাকা চাঁদা দাবি, স্ত্রী-সন্তানকে প্রাণনাশের হুমকি শারদীয় দুর্গোৎসবে না’গঞ্জের বিভিন্ন পূজা মন্ডপে মহিলা পরিষদ’র শুভেচ্ছা বার্তা প্রদান নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন ও আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের মতবিনিময় সভায় ঢাকা বিভাগীয় কমিশনার কবি ও সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টুর জন্মদিন উদযাপন করলো নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি

না’গঞ্জে আন্তর্জাতিক লেখক দিবস পালনে উদযাপন পরিষদের সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর হোসেন / ৮২৪ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

‘শান্তির পৃথিবী চাই, ন্যায়-সুন্দর স্বদেশ চাই ‘ শ্লোগানকে ধারণ করে আগামী ৩১ ডিসেম্বর পালিত হবে আন্তর্জাতিক লেখক দিবস ২০২৫। জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ -এর উদ্যোগে দিবসটি পালিত হবে।

রবিবার (২২ ডিসেম্বর) বিকালে শহরের চাষাড়াস্থ রামবাবুর পুকুর পারস্ত রূপান্তর লিভিং লিমিটেডের কার্যালয়ে আন্তর্জাতিক লেখক দিবস উদযাপন পরিষদের সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ-এর কার্যনির্বাহী কমিটির সদস্য ও আন্তর্জাতিক লেখক দিবস উদযাপন পরিষদ নারায়ণগঞ্জের সমন্বয়কারী কবি শফিকুল ইসলাম আরজুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর সভাপতি কবি কাজী আনিসুল হক , উদযাপন পরিষদের আহ্বায়ক কবি ফরিদুল মাইয়ান, সোনিয়া দেওয়ান প্রীতি, সদস্য সচিব কবি আবুল কালাম আজাদ, কবি রাজলক্ষ্মী, সাজ্জাদ আহম্মেদ খোকন, মোঃ শাহ আলম, শাহনাজ আক্তার সাথী, জাহাঙ্গীর হোসেন, এস.এ বিপ্লব প্রমূখ।
সভায় আগামী মঙ্গলবার বিকাল পাঁচটায় একইস্থানে পরবর্তী সভা এবং আগামী শুক্রবার বিকাল তিনটা সাহিত্য আড্ডা ঘোষণা করা হয়। এছাড়াও আগামী মঙ্গলবার পুর্নাঙ্গ উদযাপন পরিষদ ঘোষণা করা হবে বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..