• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে হেলথ ক্যাম্প ও পোষ্য প্রাণী প্রদর্শনী

না:গঞ্জে মাদক ব্যবসায়ীর ১৪ বছরের কারাদণ্ড

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৬০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৮ জুন, ২০২২

বিডি নিউজ আই: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শাওন মিল্কি (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে ১৪ বছরের কারাদণ্ড প্রদান করেছেন আদালত। আজ বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ এর বিচারক শেখ রাজিয়া সুলতানার আদালত এ রায় ঘোষণা করেন।

এছাড়াও তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছেন আদালত। শাওন মুন্সীগঞ্জ জেলার হাতিমারা তিনসিড়ি এলাকার শামীম মিল্কির ছেলে।
২০২১ সালের ১০ আগস্ট সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে অভিযান চালিয়ে ৮৮ বোতল ফেনসিডিলসহ শাওনকে গ্রেফতার করে র‍্যাব। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের পিপি আব্দুর রহিম জানান, আদালত ৬ সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিকে ১৪ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..