• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
না’গঞ্জে রমজান উপলক্ষে মাসব্যাপি সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক সাখাওয়াত হোসেন খান শিশুসাহিত্যিক হাসান হাফিজসহ ঘোষিত নয়জনকে বিডাব্লিউসিএন-এর শুভেচ্ছা ও অভিনন্দন ফতুল্লায় তিতাস গ্যাস বিস্ফোরণে নিহত মিন্টুর পরিবারকে আর্থিক অনুদান ফতুল্লার কমর আলী স্কুলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো: রায়হান কবির শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ বৈষম্য বিরোধী মামলায় বরিশালে জেবুন্নেসা আফরোজের জামিন নারায়ণগঞ্জের আইভীর জামিন কবে? একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র শ্রদ্ধাঞ্জলি শীতবস্ত্র উপহার কম্বল অসহায় মানুষের মাঝে বিতরণে বিশ্ব আশেকে হযরত ওয়ায়েছ করনী (রাঃ) ফাউন্ডেশন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক সাখাওয়াত হোসেন খান

মো: আনিসুল হক হীরা / ১০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হিসেবে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে নিয়োগ করেছে সরকার।
এবারের প্রশাসক নিয়োগে বিশেষভাবে লক্ষণীয় হলো নারায়ণগঞ্জসহ মোট ছয়টি সিটি কর্পোরেশনে আমলাদের পরিবর্তে রাজনৈতিক নেতাদের নিয়োগ দেওয়া হয়েছে এবং বিএনপি’র প্রভাবশালী নেতারা নিয়োগ পেয়েছেন। এর মধ্যে সাখাওয়াত হোসেন খানও রয়েছেন, যিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক ও দলীয় দায়িত্ব পালন করেছেন। গত রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিন এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। একই প্রজ্ঞাপনে দেশের আরো পাঁচটি সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনের আওতায় তিনি মেয়রের সমস্ত ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন, যতক্ষণ পর্যন্ত এই কর্পোরেশনের নির্বাচিত জনপ্রতিনিধি দায়িত্ব গ্রহণ করেন বা পরবর্তী নির্দেশ না আসে। ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে অপসারণ করে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার। পরে অতিরিক্ত সচিব এএইচএম কামরুজ্জামানকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ করে। তাকে বদলি করে যুগ্ম সচিব আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহকে নতুন নিয়োগ দেয়া হয়। এখন পর্যন্ত আবু নছর আব্দুল্লাহ সিটি কর্পোরেশনে প্রশাসকের দায়িত্বে আছেন। তবে, সাখাওয়াত হোসেন খানের ঘনিষ্ঠ সূত্র জানাযায়, তিনি আজ মঙ্গলবার দুপুরে দায়িত্ব গ্রহণ করবেন। একদিকে রাজনৈতিক নেতৃত্বের অভিজ্ঞতা ব্যবহার করে স্থানীয় সমস্যা যেমন যানজট, হকার নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হতে পারে বলে মনে করছেন সমালোচকেরা। এডভোকেট সাখাওয়াত হোসেন খান সারাদেশে আলোচনায় আসেন সাতখুন হত্যা মামলার পর। তিনি চাঞ্চল্যকর এ মামলাটিতে বাদীপক্ষের আইনজীবী হয়ে বেশ আলোচিত হন। পরে ২০১৬ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে তিনি মেয়র পদে নির্বাচন করেন। বিএনপির মনোনয়নে ধানের শীষ নিয়ে লড়লেও তিনি সেবার আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর কাছে পরাজিত হন। পরে ২০১৮ সালে তিনি নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। যদিও ওই নির্বাচনে আসনটি ছেড়ে দেওয়া হয় শরিক দলকে। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও আসনটিতে প্রাথমিকভাবে সাখাওয়াতের নাম মনোনীত করার কথা শোনা গেলেও পরে আবুল কালামকে চূড়ান্ত করে বিএনপি। সংসদ নির্বাচনে মনোনয়ন-বঞ্চিত সাখাওয়াতকে বিএনপি সরকার নাসিকে প্রশাসক হিসেবে নিয়োগ করে মূল্যায়ন করেছে বলে জানাচ্ছেন তার অনুসারীরা। সাখাওয়াত হোসেন খান তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, তিনি নগরবাসীর সমস্যা সমাধানে কাজ করবেন এবং দল তাকে যে আস্থা দিয়েছে তার জন্য কৃতজ্ঞ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..