• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি রায়হান কবির মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ ডিসির আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু

নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশনের সভাপতি বাদল, সম্পাদক রাজু

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৭২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

বিডি নিউজ আই, প্রেস বিজ্ঞপ্তিঃ নারায়ণগঞ্জ থেকে ডিক্লেয়ারেশন প্রাপ্ত ও প্রকাশিত দৈনিক পত্রিকা মালিকদের সংগঠন ‘নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশন” এর নতুন কমিটি (২০২২-২০২৪) ঘোষনা করা হয়েছে।

বুধবার (২৪ আগস্ট) দুপুরে সংগঠনের কার্যকরী কমিটির সাধারণ সভায় বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষনা করা হয় এবং একই সাথে সংগঠনের আগামী কার্যক্রমের গতিশীলতা আনতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কন্ঠ ভোটের মাধ্যমে সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষনা করা হয়। এসময় আলহাজ্ব হাবিবুর রহমান বাদল ( সম্পাদক ও প্রকাশক ,দৈনিক ডান্ডিবার্তা) এবং রাজু আহমেদ ( সম্পাদক ও প্রকাশক, দৈনিক নারায়ণগঞ্জের আলো) বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হন।

পাশাপাশি কমিটিতে সর্বসম্মতিক্রমে ও কণ্ঠভোটে সহ-সভাপতি পদে কাজী ইসলাম মিয়া (সম্পাদক ও প্রকাশক, দৈনিক সচেতন), যুগ্ম সম্পাদক পদে জাফর আহমেদ( সম্পাদক ও প্রকাশক,দৈনিক জন্মভুমি), কোষাধ্যক্ষ পদে আলহাজ্ব ফয়েজ উদ্দিন আহমেদ লাভলু ( প্রকাশক ও সম্পাদক ,দৈনিক সবার কন্ঠ), কার্যকরী সদস্য পদে আরিফ আলম দীপু ( সম্পাদক ও প্রকাশক, দৈনিক শীতলক্ষা), আবু সাউদ মাসুদ (সম্পাদক ও প্রকাশক,দৈনিক সোজা সাপটা), এস.এম. ইকবাল রুমি (সম্পাদক ও প্রকাশক,দৈনিক খবর প্রতিদিন) এবং আনিসুল ইসলাম সানি( সম্পাদক ও প্রকাশক,দৈনিক দেশের আলো) নির্বাচিত হন। এসময় সাধারন সভা সঞ্চালনা করেন সংগঠনের সাবেক সাধারন সম্পাদক কামরুল ইসলাম সোহেল ( প্রকাশক ও সম্পাদক, দৈনিক প্রতিদিনের নারায়ণগঞ্জ) এবং স্বপন কুমার পোদ্দার (সম্পাদক ও প্রকাশক, দৈনিক অগ্রবানী প্রতিদিন)।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..