• শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল  বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির

নারায়ণগঞ্জ সদর উপজেলায় সমবায়ীদের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৯০ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১
উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ নাজমুল হুদা’র সভাপতিত্বে প্রধান অতিথি নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা।

ফতুল্লা সংবাদদাতা : ‘এসো করি সমবায় দূর হবে সব অন্তরায়’ এ স্লোগানে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১০ জুন সকাল ১০টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানে উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ নাজমুল হুদা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা।

নারায়ণগঞ্জ সদর উপজেলা (এআইসিএস) অফিসার মোঃ নাসির উদ্দিনের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ইমরান হাবীব, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আতাউর রহমান ভুঞা।

প্রশিক্ষণ ইউনিট কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, কোর্স পরিচালক মির্জা রাশেদ আহম্মেদ ও সহকারী কোর্স পরিচালক মুনসুর আহমদ পাটওয়ারী। প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ সাংবাদিক কল্যাণ শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি রণজিৎ মোদক। এসময় আরও বিভিন্ন সংগঠনের সমবায়ীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..