• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল  বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির

নাসিক নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচিত যারা

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৯৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

বিডি নিউজ আই: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন ৩৬ জন। এরমধ্যে ২৭ জন সাধারণ কাউন্সিলর এবং ৯ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর।

রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলে সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ফের নির্বাচিত হয়েছেন মাকসুদা মোজাফফর (১,২,৩) মনোয়ারা বেগম (৪,৫,৬), আয়েশা আক্তার দিনা (৭,৮,৯) মিনোয়ারা বেগম (১০,১১,১২), শারমিন হাবিব বিন্নি (১৩,১৪,১৫), আফসানা আফরোজ বিভা (১৬,১৭,১৮), শিউলী নওশাদ (১৯,২০,২১), শাওন অংকন (২২,২৩,২৪) ও সানজিদা আক্তার (২৫,২৬,২৭)।

সাধারণ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন, ২ নং ওয়ার্ডে ফের নির্বাচিত হয়েছেন ইকবাল হোসেন, ৩ নং ওয়ার্ডে ৩য় বারের মতো নির্বাচিত হয়েছেন শাহজালাল বাদল, ৪ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আলোচিত সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত নূর হোসেনের ভাই নূরউদ্দিন মিয়া, ৫ নং ওয়ার্ডে ফের নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক এমপি গিয়াসউদ্দিনের ছেলে মোহাম্মদ সাদরীল, ৬ নং ওয়ার্ডে ফের নির্বাচিত হয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ সভাপতি মতিউর রহমান মতি, ৭ নং ওয়র্ডে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান রিপন, ৮ নং ওয়ার্ডে ফের নির্বাচিত হয়েছেন রুহুল আমিন, ৯ নং ওয়ার্ডে ফের নির্বাচিত হয়েছেন ইস্রাফিল প্রধান, ১০ নং ওয়ার্ডে ফের নির্বাচিত হয়েছেন ইফতেখারুল ইসলাম খোকন, ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন অহিদুর রহমান ছক্কু, ১২ নং ওয়ার্ডে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন শওকত হাসেম শকু, ১৩ নং ওয়ার্ডে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন করোনা হিরো ও স্বতন্ত্র মেয়র পদে পরাজিত তৈমূর আলম খন্দকারের ছোটভাই মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, ১৪ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির, ১৫ নং ওয়ার্ডে ফের নির্বাচিত হয়েছেন অসিত বরন বিশ্বাস, ১৬ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন রিয়াদ হাসান, ১৭ নং ওয়ার্ডে ফের নির্বাচিত হয়েছেন আবদুল করিম বাবু, ১৮ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন কামরুল হাসান মুন্না, ১৯ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মোকলেসুর রহমান চৌধুরী, ২০ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন শাহেনশাহ আহমেদ, ২১ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মো: শাহিন মিয়া, ২২নং ওয়ার্ডে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সুলতান আহমেদ, ২৩ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আবুল কাউছার আশা, ২৪ নং ওয়ার্ডে তৃতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন আফজাল হোসেন, ২৫ নং ওয়ার্ডে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন এনায়েত হোসেন, ২৬ নং ওয়ার্ডে ফের নির্বাচিত হয়েছেন মো: সামছুদ্দোহা, ২৭ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম।

এদিকে কাউন্সিলর নির্বাচনে ফলাফল ঘোষণার পর বিভিন্ন ওয়ার্ডে উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছে। কয়েকটি ওয়ার্ডে সংঘর্ষের ঘটনা ঘটলে আইন-শৃংখলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে জানা গেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..