• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ আয়োজন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ফাতেমা তুজ জোহরা জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া প্রার্থনা না:গঞ্জ সিভিল সার্জন ওএসডি হলেও ডা. আতিকুল বারী ও ডা.মোঃ আমিনুল বহাল তবিয়তে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ’র শুভেচ্ছা ও অভিনন্দন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে হেলথ ক্যাম্প ও পোষ্য প্রাণী প্রদর্শনী

না.গঞ্জে ঈদ জামাত

বিডিনিউজ আই ডেস্ক : / ৪২৭ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৯ জুলাই, ২০২২

বিডি নিউজ আই, নারায়ণগঞ্জ: রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। করোনা মহামারির কারণে গত কয়েকটি ঈদের আনন্দ ছিল একেবারেই ফিকে। জাতীয় ঈদগাহ বা শোলাকিয়ায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়নি। মানুষ স্বাস্থ্যবিধি মেনে করোনা আতঙ্ক নিয়ে ঈদ উদযাপন করেছে। তবে এবার করোনা পরিস্থিতি তুলনামূলক শিথিল থাকায় জাতীয় ঈদগাহ ও ঐতিহাসিক শোলাকিয়ায় এবার ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

আগামীকাল ঈদুল আজহার প্রধান জামাত কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সেই জামাতে নামাজ আদায় করবেন।

এছাড়া শহরের খানপুর হাসপাতাল রোডে ইসলামী কাফেলার দু’টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় ও সাড়ে ৮টায়।

কাশিপুরের ঈদগাহে সকাল ৭টায় প্রথম জামাত ও দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। চাষাঢ়ার বাগে জান্নাত জামে মসজিদে সকাল ৭টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। পাশাপাশি বঙ্গবন্ধু সড়কের উকিলপাড়া জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে ফজরের নামাজের পরপরই।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (এনডিসি) এস এম রাসেলৈ ইসলাম জানান, নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহকে নামাজ পড়ার উপযোগী করে প্রস্তুত করা হয়েছে। বৃষ্টিতেও যাতে নামাজের কোন ব্যাঘাত না ঘটে, তার জন্য পুরো ঈদগাহ মাঠ ত্রিপাল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..