• রবিবার, ৩১ মে ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি রহিলো ঈদের শুভেচ্ছা  ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সাবেক ছাত্রনেতা রোমেন-এর ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ-এর পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা প্রকৃতির গোছানো আয়োজনে নিউইয়র্কে রবীন্দ্রজয়ন্তী উদযাপন ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক রায়হান কবির এনজেইউ’র উদ্যোগে ওয়ায়েস করোনি (রাঃ) ফাউন্ডেশনের সহযোগিতায় সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ

না.গঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত 

বিডিনিউজ আই ডেস্ক : / ২৯৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৫ জুন, ২০২৩

জাহাঙ্গীর হোসেনঃ “তামাক নয়, খাদ্য ফলান” এই শ্লোগানকে সামনে রেখে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও নারী কল্যাণ সংস্থা এবং ডব্লিউবিবি ট্রাষ্ট এর সহযোগিতায় নারায়ণগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৩ পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ জুন) সকালে জেলা সিভিল কার্যালয়ের সভাকক্ষে নারী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি রহিমা আক্তার লিজা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তামাক ব্যাবহারের কুফল নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নারী কল্যাণ সংস্থার উপদেষ্টা ও দৈনিক সবার কন্ঠের সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব ময়েজউদ্দিন আহমদ লাভলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও সহকারি পিপি অ্যাডভোকেট নূর জাহান।
সভায় আরো বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.শহীদুল ইসলাম স্বপন ও জেলা সার্ভিল্যান্স মেডিকেল অফিসার ডা. এসএম, নাসিরউদ্দিন তমাল।
জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক স্বপন দেবনাথ’র সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমান, জেলা স্যানিটারী ইন্সপেক্টর লিয়াকত আলী ভূঁইয়া, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও স্বাস্থ্য সহকারিগণ অংশগ্রহণ করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..