• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি রায়হান কবির মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ ডিসির আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু

না.গঞ্জে ভিক্ষুককে ধর্ষণের অভিযোগে ২ জনের যাবজ্জীবন

বিডিনিউজ আই ডেস্ক : / ৭৪৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৪ আগস্ট, ২০২২

বিডি নিউজ আই, নারায়ণগঞ্জ: ৪ বছরের ছেলেকে নিয়ে ভিক্ষা করতেন ২৫ বছর বয়সী অজ্ঞাত নারী। সেই নারীকে পালাক্রমে ধর্ষণ করা হয়। প্রত্যক্ষদর্শী ছেলে কান্না করায় সেই হত্যার পর মাটি চাপা দেন। খুন করা হয় ধর্ষণের শিকার নারীকেও।

অবশেষে দীর্ঘ ১১ বছর পর সেই হত্যা ও ধর্ষণের মামলায় অভিযুক্ত দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল বুধবার (২৪ আগস্ট) দুপুরে আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- আবুল কাশেম ও বাবুল হোসেন। তাদের বাড়ি আড়াইহাজার উপজেলার অস্তিআন্দি গ্রামে।

এর সত্যতা নিশ্চিত করে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রকিব উদ্দিন আহমেদ বলেন, ‘একজন অজ্ঞাত ভিক্ষুক নারীকে ধর্ষণের পর তার শিশু ছেলেসহ হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ৬ মার্চ আড়াইহাজারের দড়িগাঁও পুরানো কবরস্থান এলাকায় মাটির নিচ থেকে অজ্ঞাত এক নারী ও শিশুর লাশ উদ্ধার করা হয়। পরে এই ঘটনায় মামলা দায়ের করা হয়।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, আড়াইহাজারের দড়িগাঁও এলাকায় ২৫ বছর বয়সী এক মহিলাকে ধর্ষণ করে তার চার বছরের ছেলে সহ পরিকল্পিতভাবে হত্যা করে মাটি চাপা দিয়ে দেয়। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে দুইজন আসামীকে অভিযুক্ত করে চার্জশীট প্রদান করেন। সেই মমামলার বিচার কার্যক্রম শেষে দুই আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন।

এর আগে হত্যার অভিযোগে তাদের মৃত্যুদন্ডের দিয়েছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..