• সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল  বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক পরিবার পেল মানবিক সহায়তা তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সঠিক তথ্য না জানায় মানুষ অবৈধ পথে বিদেশ যাচ্ছে-ডিসি রায়হান কবির

না.গঞ্জে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা, মাইকিং ও প্রচারপত্র বিলি

বিডিনিউজ আই ডেস্ক : / ৩১৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

বিডি নিউজ আই, জাহাঙ্গীর হোসেন : “মা ইলিশ রক্ষা পেলে, বার মাস ইলিশ মেলে” এই প্রতিপাদ্য সামনে রেখে ৭ অক্টোবর হতে ২৮ অক্টোবর-২০২২ প্রধান প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধে সচেতনতামূলক সভা, মাইকিং ও প্রচারপত্র বিলি করেছে নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়।

গত ১ সপ্তাহ ধরে জেলা ও উপজেলার বিভিন্ন মাছ বাজারে সভা, মাইকিং ও সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা আয়নাল হক।
সচেতনতামূলক প্রচারপত্রে জানানো হয়, এ ২২দিন নদী, নদীর মোহনা ও সাগরে ইলিশসহ সকল মাছ ধরা বন্ধ থাকবে। এ সময় সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহণ, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। মা ইলিশকে ২২দিন ডিম ছাড়ার সুযোগ ও ইলিশ সম্পদ বৃদ্ধিতে সহায়তা করার আহবান জানানো হয়।
এ আইন অমান্যকারিকে কমপক্ষে ১বছর থেকে সর্বোচ্চ ২বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্তে দন্ডিত করা হবে।
ইলিশ সম্পদ রক্ষার স্বার্থে সকলকে সহযোগিতার জন্য অনুরোধ করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..