• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
মডেলিং -এর পাশাপাশি চলচ্চিত্রের নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন মেহেরুননেছা লিজা নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো শারদীয় দুর্গোৎসব,সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানালেন ডিসি মো: রায়হান কবির ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ ও ৫ নম্বর ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার ফতুল্লায় স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ নারায়ণগঞ্জে ২৪০ মণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসবঃ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ফতুল্লায় প্রবাসীর বাড়িতে ঢুকে ১০ লাখ টাকা চাঁদা দাবি, স্ত্রী-সন্তানকে প্রাণনাশের হুমকি শারদীয় দুর্গোৎসবে না’গঞ্জের বিভিন্ন পূজা মন্ডপে মহিলা পরিষদ’র শুভেচ্ছা বার্তা প্রদান নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন ও আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের মতবিনিময় সভায় ঢাকা বিভাগীয় কমিশনার কবি ও সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টুর জন্মদিন উদযাপন করলো নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি না’গঞ্জ মহানগর এর বিক্ষোভ 

বিডিনিউজ আই ডেস্ক : / ৬০৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

বিডি নিউজ আই, নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে।
সোমবার (২৮ ফেব্রুয়ারী) বিকালে নারায়ণগঞ্জের চাষাঢ়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি এড. আবুল কালাম’র সভাপতিত্বে বিএনপি জাতীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহম্মেদ বীরবিক্রম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিএনপি নারায়ণগঞ্জ মহানগরের সাংগঠনিক সম্পাদক এড. আবু আল ইউসুফ খান টিপু’র সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- বিএনপি ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহম্মেদ টিটু, বিএনপি নারায়ণগঞ্জ মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু।
এসময় বিএনপি নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের বিভিন্ন ওয়ার্ড এবং থানা সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত থেকে বিক্ষোভ সমাবেশ করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..