• রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লার কমর আলী স্কুলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো: রায়হান কবির শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ বৈষম্য বিরোধী মামলায় বরিশালে জেবুন্নেসা আফরোজের জামিন নারায়ণগঞ্জের আইভীর জামিন কবে? একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র শ্রদ্ধাঞ্জলি শীতবস্ত্র উপহার কম্বল অসহায় মানুষের মাঝে বিতরণে বিশ্ব আশেকে হযরত ওয়ায়েছ করনী (রাঃ) ফাউন্ডেশন শান্তিপূর্ণ নিরপেক্ষ পরিবেশে নির্বাচন উপহার দেওয়ায় জেলা প্রশাসককে জেলার সকল রাজনৈতিক নেতৃবৃন্দ কৃতজ্ঞতা নারায়ণগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময়  সভা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যবসায়ীদের দ্রব্য মূল্য স্থিতিশীল রাখার আহবান নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সবার সহযোগিতায় নারায়ণগঞ্জে অবাধ নিরপেক্ষ উৎসবমুখর ভোটগ্রহণ সম্ভব হয়েছে: ডিসি মো: রায়হান কবির

ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন সেলিম

বিডিনিউজ আই ডেস্ক : / ২৬২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

জাহাঙ্গীর হোসেনঃ নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন মো. নজরুল ইসলাম সেলিম।

বুধবার (৪ অক্টোবর) দুপুরে ফতুল্লা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন’র উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মো. নজরুল ইসলাম সেলিমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব বুঝিয়ে দেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের সচিব মো. আবু সাঈদ।
এ সময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ সহকারি প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, ১নং ওয়ার্ড সদস্য হাসমত আলী, ২নং ওয়ার্ড সদস্য মো. জাকির হোসেন, ৩নং ওয়ার্ড সদস্য আ. বাতেন, ১,২ ও ৩নং ওয়ার্ড মহিলা সদস্য উম্মে তাহেরা, ৪নং ওয়ার্ড সদস্য কাজী মঈনউদ্দিন ৫নং ওয়ার্ড সদস্য মো. বাছেদ প্রধান, ৬নং ওয়ার্ড সদস্য আঃ আউয়াল, ৪,৫ ও ৬নং ওয়ার্ড মহিলা সদস্য ফেরদৌস আরা, ৮নং ওয়ার্ড সদস্য নাজমুল হাসান সবুজ ও ৯নং ওয়ার্ড সদস্য মেহেদী মোহাম্মদসহ ফতুল্লা ইউনিয়ন পরিষদের অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন গত ২০ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে মৃত্যুজনিত কারনে উক্ত ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম নিমিত্ত স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৩(৩) ধারা মোতাবেক ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ মো. নজরুল ইসলাম সেলিমকে ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে (ব্যাংকিং কার্যক্রমসহ) দায়িত্বভার অর্পন করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..