• রবিবার, ৩১ মে ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি রহিলো ঈদের শুভেচ্ছা  ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সাবেক ছাত্রনেতা রোমেন-এর ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ-এর পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা প্রকৃতির গোছানো আয়োজনে নিউইয়র্কে রবীন্দ্রজয়ন্তী উদযাপন ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক রায়হান কবির এনজেইউ’র উদ্যোগে ওয়ায়েস করোনি (রাঃ) ফাউন্ডেশনের সহযোগিতায় সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ

বন্দরে রোগাক্রান্ত গবাদি পশু অবাধে জবাই

বিডিনিউজ আই ডেস্ক : / ৩০০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৪ জুন, ২০২৩

 

বন্দর সংবাদদাতা: বন্দর উপজেলার অধিকাংশ হাট বাজারে রোগাক্রান্ত গবাদি পশুর মাংস অবাধে বিক্রি করার অভিযোগ তুলেছে বন্দরের সচেতন মহল। তারা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, বন্দর বাজার, নবীগঞ্জ বাজার, সোমবাড়ীয়া বাজার, মদনপুর বাজার, লক্ষনখোলা বাজার, ধামগড় বাজার, কুড়িপাড়া বাজার, বন্দর রেল লাইন বাজার, লাঙ্গলবন্ধ বাজার, মদনগঞ্জ বাজার, দড়ি সোনাকান্দা মোড়, ফরাজিকান্দা বাজার, কলাগাছিয়া বাজারসহ এর আশে পাশের বিভিন্ন হাট বাজারের মাংস ব্যবসায়ীরা সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে পরিক্ষা নিরিক্ষা ছাড়াই গবাদি পশু জবাই করে জনসাধারনের কাছে অবাধে বিক্রি করে চলছে। এ সব মাংস খেয়ে সাধারন মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এ কারনে জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন হয়ে দাড়িয়েছে। এ ছাড়াও উল্লেখিত বাজার গুলোতে অপ্রাপ্ত, বয়স্ক ও রোগাক্রান্ত গরু ছাগল অবাধে জবাই করা হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। শুধু তাই নয় সরকারি ভাবে সাপ্তাহে এক দিন মাংস বিহীন দিবস থাকলেও এ আইন মানছে না কিছু অসাধু কসাই। যার কারনে সাপ্তাহে প্রতিদিনই বন্দরের বিভিন্ন বাজারের কসাইরা যেখানে সেখানে গবাদী পশু জবাই করে থাকে। যেখানে সেখানে গবাদি পশু জবাই করার কারনে বন্দরের উল্ল্যেখিত এলাকার পরিবেশ মারাত্নক ভাবে নষ্ট হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কতর্ৃপক্ষের সুদৃষ্টি দেওয়া উচিত বলে মনে করছেন বন্দরের সচেতন মহল।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..