• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
গার্মেন্টস শ্রমিকদের জন্য নারায়ণগঞ্জে বিশেষ ওএমএস ট্রাকসেল কর্মসূচি উদ্বোধন ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকীর ২৩তম মৃত্যুবার্ষিকীতে সংবাদকর্মী কল্যাণ সমিতির মিলাদ ও দোয়া বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ নারায়ণগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকীর ২৩তম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না’গঞ্জে কর্মজীবী নারী ও কন্যা শিশুদেরকে যৌন নিপীড়ন, অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের বিবৃতি কেউ সন্তানের জীবন বাঁচাতে, কেউ চোখের আলো ফেরাতে পাশে দাঁড়ালেন ‘মানবিক ডিসি’ জাহিদ ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত কপ-৩১ সম্মেলন আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকীর ২৩তম মৃত্যুবার্ষিকীতে সংবাদকর্মী কল্যাণ সমিতির মিলাদ ও দোয়া

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৬ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

 

গভীর শ্রদ্ধা, বিনম্র ভালোবাসা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকীর ২৩তম মৃত্যুবার্ষিকী পালন করেছে নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাদ এশা কলেজ রোডের রূপায়ণ এস ভ্যালীর দ্বিতীয় তলায় সংবাদকর্মী কল্যাণ সমিতির কার্যালয়ে কোরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।

তিনি দৈনিক খবরের পাতার সম্পাদক ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, সংবাদকর্মী কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা, জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুমের বাবা।

মাহফিলে কোরআন খতম পরিচালনা করেন গলাচিপা গাউসিয়া সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা এবং মিলাদ পরিচালনা করেন ওই মাদ্রাসার শিক্ষক মাওলানা মহিউদ্দিন।

মোনাজাতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ পাকের দরবারে জান্নাতুল ফেরদাউস কামনা করা হয়। এ সময় সংবাদকর্মী কল্যাণ সমিতির সহ-সভাপতি এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুমের বাবাসহ পৃথিবীর সকল অসুস্থ ও মৃত ব্যক্তিদের জন্য দোয়া প্রার্থনা করেন, যাতে মহান আল্লাহ পাক সকল অসুস্থ ব্যক্তিকে সুস্থতা দান করেন এবং সকল মৃত ব্যক্তির গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতির সভাপতি এস এম ইকবাল রুমী, সহ-সভাপতি এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আসলাম, কোষাধ্যক্ষ মো. শফিকুল ইসলাম আরজু, দপ্তর সম্পাদক আল-আমিন, সদস্য মো. ওয়ারদে রহমান, মো. লিটন হোসেন, মোহাম্মদ হাফিজুল ইসলাম তালুকদার, সাজাহান চৌধুরী মাসুম, কাউসার হোসেন, রানেল, আবুল বাশার সাইফুল, কালামসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

এম আবু বকর সিদ্দিকী ১৯৫২ সালের ভাষা আন্দোলনে কারাবরণ করেন। ১৯৫৪ সালের নির্বাচনে তিনি নারায়ণগঞ্জে যুক্তফ্রন্টের বিজয়ী প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন। তার লেখা একমাত্র রাজনৈতিক উপন্যাস ‘আবার সূর্য উঠবে’ পাঠকদের কাছে সমাদৃত হয়েছিল।

তিনি ছিলেন ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জের সভাপতি, নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি, আদর্শ মহিলা মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক এবং কিন্ডার কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য। এছাড়া তিনি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের প্রথম আহ্বায়ক কমিটির সদস্য, আটা-ময়দা মিল মালিক সমিতি ও ধান-চাল-কল মিলস মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

২০০৩ সালের ১২ নভেম্বর ৭৫ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..