• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
না’গঞ্জ সদরে সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের মতবিনিময় সভা সিদ্ধিরগঞ্জে শিক্ষিকা শাহনাজ-এর স্বাস্থ্য সেবা কাজে শামীম-মামুনের বাধা অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা নারায়ণগঞ্জে দ্বিতীয়বার শ্রেষ্ঠত্ব অর্জন করলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির ফতুল্লার কমর আলী স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম: জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ১৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ফতুল্লার কমর আলী স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নী (সাঃ) পালিত ৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির

যানজট নিরসনে ভ্রাম্যমান আদালত চলমান থাকবে -ডিসি

নিজস্ব সংবাদদাতা / ৪৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৭ মে, ২০২৫

আজ বুধবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সকাল ১১ টায় যানজট নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, “আমাদের প্রতিনিয়ত সমস্যা আসবে এবং তা সমাধান করতে হবে। তবে আইনের আওতায় থেকেই তা করতে হবে। আবেগ দিয়ে আইনকে প্রভাবিত করার সুযোগ নেই। যৌক্তিক দাবির ক্ষেত্রে আমরা ব্যবস্থা নেবো, কিন্তু রাস্তা বন্ধ বা অফিস ঘেরাও করা চলবে না।”

তিনি আরও বলেন, “রুট পারমিট ও ফিটনেসবিহীন বাসগুলো দ্রুত সরিয়ে নিতে হবে। এগুলো ডাম্পিংয়ে দেওয়া হবে। আমরা কোনোভাবেই ছাড় দেব না। বাস মালিকদের বারবার বলতে হচ্ছে, রাস্তায় বাস রাখা যাবে না। অবৈধ অটোরিকশাগুলো চাষাঢ়া ও দুই নম্বর রেলগেট এলাকায় চলতে পারবে না। সেখানে ভ্রাম্যমাণ আদালত চলমান থাকবে।”

চেম্বার অব কমার্সের দেওয়া প্রস্তাব সম্পর্কে তিনি বলেন, “চেম্বার অনেকগুলো ভালো প্রস্তাব দিয়েছে। সেগুলো আমরা দেখেছি এবং বাস্তবায়নের জন্য কাজ করবো।”

সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব নুর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, আনসার ও গ্রাম প্রতিরক্ষার জেলা কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা, নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর মহানগরীর সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ, বর্তমান আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার, গণসংহতির আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গণ অধিকার পরিষদের জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক আহমেদুর রহমান তনু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক নিরব রায়হান, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ব্যবসায়ী নেতা, বাস মালিক সমিতির নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ও সংশ্লিষ্টরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..