• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস দীর্ঘ বছর না:গঞ্জ ৩০০ শয্যা’য় কৌশলে ডা: আতিকুল বারী বহাল তবিয়তে না’গঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে চারা ও ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান”  কবিতার শতবর্ষ ও  ১২৭তম জন্মবার্ষিকী  উদযাপন  রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ

শপথ নিলেন লক্ষ্মীপুর-২ আসনের এমপি নয়ন

বিডিনিউজ আই ডেস্ক : / ৫০৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি নুর উদ্দিন চৌধুরী নয়নকে শপথ বাক্য পাঠ করান।

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন শপথ নিয়েছেন।

সোমবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান। শপথগ্রহণ শেষে নুর উদ্দিন চৌধুরী নয়ন সংসদ সদস্য রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
গত ২১ জুন লক্ষ্মীপুর-২ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নয়ন ভোট পান এক লাখ ২২ হাজার ৫৪৭ এবং জাতীয় পার্টির (জাপা) প্রার্থী শেখ ফায়েজ উল্যাহ শিপন পেয়েছেন এক হাজার ৮৮৬ ভোট।

নয়ন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শিপন কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য।

সংসদের শপথ কক্ষে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান। এ সময় উপস্থিত ছিলেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সংসদ সদস্য আনোয়ার হোসেন খান এবং এ কে এম শাহাজাহান কামাল।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..