• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন ও বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শূন্য থেকে শিখরে স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ

শীতলক্ষ্যায় মুন্সীগঞ্জগামী লঞ্চডুবিতে মরদেহ উদ্ধার ৬

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৯৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে বৃদ্ধ, তরুণী ও শিশুর লাশ রয়েছে।
রবিবার (২০ মার্চ) সৈয়দপুর আলআমিন নগর এলাকায় কার্গো জাহাজ এম. ভি. রূপসী-৯ জাহাজের ধাক্কায় এম. এম. সালাউদ্দিন নামের লঞ্চটি মাঝনদীতে ডুবে।
তবে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত তাদের নাম-পরিচয় জানাতে পারেনি প্রশাসন।
জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ যাওয়ার পথে ১৫০ যাত্রী ধারণ ক্ষমতাসম্পন্ন লঞ্চটি জাহাজের ধাক্কায় ডুবে যায়। এ সময় লঞ্চের ১৫ থেকে ২০ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। লঞ্চটিতে ঠিক কতজন যাত্রী ছিলো তা তাৎক্ষণিক বলা যাচ্ছে না।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান- মরদেহ আমাদের হেফাজতে রয়েছে। এদের মধ্যে একজন নগরীর জেনারেল (ভিকটোরিয়া) হাসপাতালে মারা গেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র মাধ্যমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার ৩ ঘন্টার মধ্যে এম. ভি. রূপসী-৯ চট্রগ্রাম এইছ.টি. নং-১১৭ কার্গো জাহাজটির সারেং সহ মেঘনা সেতু সংলগ্ন সিটি গ্রুপ কোম্পানী থেকে আটক করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..