• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
আরবান স্কুলে পানির মোটর দিলেন তনু, বেদখল জমি উদ্ধারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মেধা ও শৃঙ্খলাই পুলিশে নিয়োগের একমাত্র মানদণ্ড: প্রার্থীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান করেছেন এসপি মিজানুর রহমান মুন্সী নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পুশ ইন সমস্যা সমাধানের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে কামরুল হাসান রোমেনের গভীর শোক প্রকাশ নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল

শোক দিবসকে কারা উৎসব বানাচ্ছে? খোঁজ নিন : মোমিন মেহেদী

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৫৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২

বিডি নিউজ আই, নিজস্ব সংবাদদাতা: নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানিয়ে বলেছেন, আপনার লীগে গড়ে উঠেছে ছাত্রশিবির-জামায়াতে ইসলাম আর জঙ্গীদের আস্তানা, দয়া করে শোক দিবসকে কারা উৎসব বানাচ্ছে? খোঁজ নিন। তা না হলে লীগও ধ্বংস হবে, ধ্বংস হবে আপনার স্বাদের রাজনীতিও।

১৪ আগস্ট বিকেল ৪ টায় তোপখানা রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘শোকের মাসে সরকার কেন দ্রব্যমূল্য বৃদ্ধি করছে?’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, মাননীয় প্রধান,মন্ত্রী আপনি ভুলে গেলে চলবে না, কয়দিন আগেও আপনি বলেছিলেন, ‘বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।’ যে দেশে রুটিন করে লোডশেডিং দিতে হয়, জ¦ালানি তেলের দাম বাড়াতে হয়, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যর্থতারর পরিচয় দিতে হয়, সে দেশের রোল মডেল হওয়ার গালগল্প আপনাকে যারা জানিয়েছে, তারাই স্বাধীনতা বিরোধী, দুর্নীতিবাজ; এরাই জাতির পিতাকে স্বপরিবারে হত্যা করেছিলো। অতএব, দেশেকে ভালোবেসে সতর্কতার সাথে এগিয়ে চলুন. দেশের মানুষের কথা ভেবে ভর্তুকি দিয়ে হলেও সকল কিছুর দাম কমিয়ে জনগণের সাথে থাকুন, শোক দিবসকে যারা উৎসবে পরিণত করেছে তাদেরকে চিহ্নিত করে অপচয় বন্ধ করার নির্দেশনা দিন।

প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, ঢাকা মহানগর দক্ষিণ এনডিবির যুগ্ম আহবায়ক রুবেল আকন্দ, দিলিপ দাস, সাইফুল হক প্রমুখ। বক্তরা এসময় বলেন, শোকের পোস্টার না উৎসবের পোস্টার বোঝাই দায় হয়ে গেছে নব্য আওয়ামী লীগারদের লিপস্টিক আর হরেক রকম পাঞ্জাবির রঙ মাখানো ডিজাইন দেখে। এসব না থামালে, অপচয় না থামালে সাধারণ মানুষ আওয়ামী লীগের এসব ভন্ড নেতাদের পাশাপাশি সকল স্তরের নেতাকর্মীদেরকেও গণধোলাই দেয়া শুরু করবে। তখন আর কাউকে আপনার আর আপনার পেটোয়া বাহিনীর দ্বারা এদেরকে রক্ষা করা সম্ভব হবে না।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..