• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতা ছাড়া শুধু চিকিৎসাসেবা দিয়ে সুস্থ সমাজ গড়া সম্ভব নয় : ডিসি জাহিদ ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন রোগ প্রতিরোধ রোগ চিকিৎসার তুলনায় বেশি কার্যকরিঃঅধ্যাপক জাহাঙ্গীর আলম ১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান  জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে কিডনি রোগের ঝুঁকি নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস

সংসদ সদস্য শেখ অ্যানি রহমান আর নেই

বিডিনিউজ আই ডেস্ক : / ১৬৭৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

বিডি নিউজ আই, ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের সহধর্মিনী এবং একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-১৯ এর সংসদ সদস্য শেখ অ্যানি রহমান আর নেই।
আজ ভোররাতে থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
২০১৮ সালের ডিসেম্বরে, অ্যানি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পিরোজপুর সংরক্ষিত আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
অ্যানি রহমানের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তার রুহের মাগফেরাত কামনা করেন এবং পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..