• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে প্রেস ক্লাবে জাসাসের ‘সংস্কৃতি আগ্রাসন প্রতিরোধ’ শীর্ষক আলোচনা ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি রহিলো ঈদের শুভেচ্ছা  ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সাবেক ছাত্রনেতা রোমেন-এর ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ-এর পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা প্রকৃতির গোছানো আয়োজনে নিউইয়র্কে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

আজ গার্মেন্ট শ্রমিক অভ্যুত্থান দিবসে কর্মসূচি

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৫২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি: গার্মেন্ট শ্রমিক অভ্যুত্থান দিবস উপলক্ষে আজ ৩ নভেম্বর বুধবার সকাল ৭ টায় নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিকে শ্রমিক সমাবেশ ও মিছিল করা হবে। এর পর বিসিকে আমজাদ হোসেন কামালের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে।
বিকাল চারটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের উদ্যোগে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সভাপতিত্ব করবেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সমন্বয়ক হাফিজুল ইসলাম।
বক্তব্য রাখবেন জাতীয় শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুর রহমান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি আঃ হাই শরীফ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি আবু নাঈম খান বিপ্লব, বিপ্লবী শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলা নেতা মাহমুদ হোসেন, গার্মেন্টস শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলা নেতা অঞ্জন দাস, বিপ্লবী শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শহিদুল আলম নান্নু, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, গার্মেন্টস শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলা নেতা কাউসার হামিদ, জাতীয় শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক এইচ রবিউল চৌধুরী।
গার্মেন্ট শ্রমিক অভ্যুত্থান দিবস উপলক্ষে ঘোষিত কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সকল নেতাকর্মী বন্ধুদের আহ্বান জানানো যাচ্ছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..