• শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি রহিলো ঈদের শুভেচ্ছা  ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সাবেক ছাত্রনেতা রোমেন-এর ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ-এর পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা প্রকৃতির গোছানো আয়োজনে নিউইয়র্কে রবীন্দ্রজয়ন্তী উদযাপন ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক রায়হান কবির এনজেইউ’র উদ্যোগে ওয়ায়েস করোনি (রাঃ) ফাউন্ডেশনের সহযোগিতায় সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ

না’গঞ্জ বন্দরে মেয়ের জামাইকে মারধর করে টাকা ছিনেয়ে নেওয়ার অভিযোগ

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

বিডি নিউজ আই, নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ জেলার বন্দরে প্রবাসীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নিজ শ্বশুর ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার (০৩ মার্চ) দুপুরে আহত প্রবাসী আব্দুল খালেক (৪০) বাদী হয়ে ৪ জনকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন৷
থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, আব্দুল খালেক’র শ্বশুর বন্দর পশ্চিম হাজিপুর এলাকার গোলাম মাওলা, শেফালী ও তার সন্ত্রাসী পুত্র ফারুক সহ খালেক’র স্ত্রী তানজিনা এবং অজ্ঞাত আরও ২/৩ জন বৃহস্পতিবার ৩রা মার্চ দুপুর ১২.৩০ ঘটিকায় খালেককে তার বাসার সামনে একা পেয়ে বেধড়ক কিল-ঘুষি মেরে গুরুতর জখম করে। এবং খালেক’র সাথে থাকা ৪০ হাজার টাকা ও একভরি ওজনের স্বর্ণের চেইন গলা থেকে ছিনিয়ে নিয়ে যায়। বিবাদী ফারুক খালেককে হত্যার উদ্দেশ্য গলা টিপে ধরে।
একপর্যায়ে আশেপাশের লোকজন এগিয়ে আসলে উল্লেখিত বিবাদীরা ঘটনাস্থল ত্যাগ করার পূর্বে খালেককে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..