• সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি নারায়ণগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে প্রেস ক্লাবে জাসাসের ‘সংস্কৃতি আগ্রাসন প্রতিরোধ’ শীর্ষক আলোচনা ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি রহিলো ঈদের শুভেচ্ছা  ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সাবেক ছাত্রনেতা রোমেন-এর ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা

নারায়ণগঞ্জ সদরে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৬৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৯ জুন, ২০২২

জাহাঙ্গীর হোসেনঃ বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা-২০২২ এর বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৮২ শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে শ্রেষ্ঠ ও বিজয়ী পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৯ জুন) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা কার্যালয় অডিটোরিয়াম হলরুমে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাত ফেরদৌস’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির।
সদর উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আবদুল গণি’র সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ বেলা রাণী সিংহ, নারায়ণগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ মো. শাহজাহান মিয়া ও পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজেন্দ্র নাথ সরকার। এ ছাড়াও সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম আবু তালেব।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..