• রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি রহিলো ঈদের শুভেচ্ছা  ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সাবেক ছাত্রনেতা রোমেন-এর ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ-এর পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা প্রকৃতির গোছানো আয়োজনে নিউইয়র্কে রবীন্দ্রজয়ন্তী উদযাপন ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক রায়হান কবির এনজেইউ’র উদ্যোগে ওয়ায়েস করোনি (রাঃ) ফাউন্ডেশনের সহযোগিতায় সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ

শিশু ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ খালু আটক

বিডিনিউজ আই ডেস্ক : / ২৭২ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২

বিডি নিউজ আই: নারায়ণগঞ্জ মাসদাইরে আপন শিশু ভাগ্নিকে (১১) ধর্ষণের অভিযোগে আপন খালুকে গণধোলাই দিয়ে ফতুল্লা থানা পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে ফতুল্লা পশ্চিম মাসদাইর এলাকায় ওই ঘটনা ঘটে।

অভিযুক্ত খালুর নাম মনির হোসেন(৬০)। সে পেশায় একজন রিক্সাচালক। সে ফতুল্লা পশ্চিম মাসদাইরের জামালের গ্যারেজ সংলগ্ন হাজী আবুল হোসেনের বাড়াটিয়া মৃত আকুল উদ্দিন শিকদারের ছেলে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানায়, ভুক্তভোগী শিশু তার নানী, খালা এবং খালুর সাথে মাসদাইর এলাকার ভাড়া বাসায় বসবাস করে আসছিলো। তার মায়ের অনত্র বিয়ে হয়েছে এবং বাবা ও অনত্র বিয়ে করে পৃথক পৃথক স্থানে বসবাস করে আসছে। অভিযুক্ত মনির পেশায় রিক্সা চালক। বৃহস্পতিবার দিবাগত রাত পৌঁনে ১২টায় শিশুর নানী ও খালা নাকের ড্রপ কেনার জন্য ঔষধের দোকানে গেলে, শিশু ও তার খালু মনির হোসেন বাসায় ছিলো। এ সময় শিশুর খালু জোড় পূর্বক ধর্ষন করে। এ সময় শিশুটি আত্নরক্ষার্থে ডাক চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে বৃদ্ধাকে আটক করে গণপিটুনি দেয়৷ সংবাদ পেয়ে পুলিশ রাত ১টায় ঘটনাস্থলে গিয়ে মনিরকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শিশুর মামা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে বলে তিনি জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..