• রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি রহিলো ঈদের শুভেচ্ছা  ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সাবেক ছাত্রনেতা রোমেন-এর ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ-এর পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা প্রকৃতির গোছানো আয়োজনে নিউইয়র্কে রবীন্দ্রজয়ন্তী উদযাপন ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক রায়হান কবির এনজেইউ’র উদ্যোগে ওয়ায়েস করোনি (রাঃ) ফাউন্ডেশনের সহযোগিতায় সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ

আসামীরা প্রকাশ্যে, গ্রেফতারে অনিহা সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের!

বিডিনিউজ আই ডেস্ক : / ৩০২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

বিডি নিউজ আই, নিজস্ব সংবাদদাতা : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল নয়াপাড়া এলাকার চা দোকানি মোঃ নাজির এর পুত্র আরমানকে ২৫ জুন গোদনাইল ভূইয়াপাড়া বালুর মাঠে রাত ১১টায় ছিনতাই করার উদ্দেশ্যে কয়েকজন মাদকসেবি ও মাদকবিক্রেতা-ছিনতাইকারী গতিপথ রোধ করে টাকা পয়সা মোবাইল হাতিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় স্থানীয় বাসের হেল্পার আরমান ও তার বন্ধু রাকিব বাঁধা দিলে ছিনতাইকারীদের হাতে থাকা ছুঁরি দিয়ে তাদের দু’জনকে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে।

এ ঘটনায় আরমান এর বাবা নাজির বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় প্রথমে অভিযোগ এবং পরে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং –

মামলার একজন আসামী গ্রেফতার হলেও বাকি আসামিদের গ্রেফতারে নানা ধরনের টালবাহানা করে যাচ্ছে পুলিশ। এমনটাই অভিযোগ বাদি ও তার পরিবারের। তাদের অভিযোগ- অন্যান্য আসামীদের মধ্যে মোঃ কাশেম এর ছেলে মো. ফারুক (৩৫), আলী হোসেন এর ছেলে মো. আবির(২০), মো. পায়েল, মৃত মনসুর এর ছেলে মো. কাশেম এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং পরিবারটিকে বিভিন্নভাবে মামলা তুলে নিতে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে।

তারা আরও অভিযোগ করেন- বারবার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সাথে যোগাযোগ করলেও আজ কোমড় ব্যথা, কাল পারিবারিক সমস্যা দেখিয়ে আসামীদের গ্রেফতারের কোনো ভূমিকা নেই দায়িত্বরত পুলিশের। ফলে দীর্ঘদিন হলেও গ্রেফতার না হওয়ার কারনে আসামীরা বেপরোয়া হয়ে বাদীকে মামলা তুলে নেবার হুমকি ধামকি দিয়ে যাচ্ছে।

এ বিষয়ে মামলার তদন্তকারী অফিসার মোঃ আব্দুর রাজ্জাক এর সাথে একাধিকবার কথা বললে তিনি প্রতিবারই বিষয়টি এড়িয়ে যান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..