• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান  জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে কিডনি রোগের ঝুঁকি নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিশেষ মোনাজাত জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস দীর্ঘ বছর না:গঞ্জ ৩০০ শয্যা’য় কৌশলে ডা: আতিকুল বারী বহাল তবিয়তে না’গঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে চারা ও ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ

ফতুল্লা মডেল থানা ভাঙ্গনরোধে বাঁধ নির্মাণ

বিডিনিউজ আই ডেস্ক : / ২৮৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২

বিডি নিউজ আই, ফতুল্লা সংবাদদাতা : বুড়িগঙ্গা নদীর তীরবর্তী নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার পশ্চিম পাশের অংশ বেশ কিছুদিন আগেই ভাঙ্গনের কবলে পড়েছিল। বর্ষায় নদীর পানি বৃদ্ধি পাওয়ায় থানার কংক্রিকের দেয়াল ভেঙ্গে যায়। ঝুঁকিতে পড়ে যায় থানার কেন্টিন “বুড়িগঙ্গা” সহ পশ্চিম দিকের সীমান্তবর্তী ইটের প্রাচীর। বিষয়টি ভাবিয়ে তুলে থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপুকে।

তিনি দ্রুত পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করে বাঁধ নির্মানের ব্যবস্থা করেন। পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়নে ভাঙ্গন রোধে এখন থানার পশ্চিম পার্শ্বে জিও ব্যাগ দিয়ে এ বাঁধ নির্মাণ করা হচ্ছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, ২০জন শ্রমিক কাজ করছেন। নদীর নিচ থেকে বালু ভর্তি ব্যাগ ফেলে দেয়া হচ্ছে বাঁধ। প্রায় ২০ ফুট উচ্চতার এ বাঁধটি পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়নে দেয়া হচ্ছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানান, বর্ষার পানির তোড়ে পশ্চিম পাশের দেয়াল ভেঙ্গে সৃষ্টি হয়েছিল গর্তের। দ্রুত ভাঙ্গনের ফলে থানার কেন্টিন ভাঙ্গনের মুখে পড়ে। ঝুঁকির মুখে পড়ে যায় থানা। বিষয়টি নিয়ে পুলিশ সুপার মহোদয়ের সাথে আলাপ করে পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করি। পানি উন্নয়ন বোর্ড দ্রুততার সাথে বিলটি পাশ করে বাঁধ নির্মাণ করার ব্যবস্থা করে দেয়। এখন বাঁধ নির্মাণের কাজ চলছে। আশাকরি আগামি কয়েকদিনের মধ্যে কাজ শেষ হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..