• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি রায়হান কবির মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ ডিসির আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু

না.গঞ্জের বীর মুক্তিযোদ্ধারা পাচ্ছে ডিজিটাল সার্টিফিকেট

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৫২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

বিডি নিউজ আই, নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জের ২৩৯২ জন বীর মুক্তিযোদ্ধা পাবেন স্মার্ট আইডি কার্ড এবং ডিজিটাল সার্টিফিকেট। ১০ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে স্মার্ট আইডি কার্ড এবং ডিজিটাল সার্টিফিকেট দেওয়ার মধ্যদিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নারায়ণগঞ্জের বৃহস্পতিবার (২৮ জুলাই) বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

সেই অনুষ্ঠানে ভার্চুয়ালি ভাবে রাজধানী ঢাকা থেকে অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু প্রমুখ।

জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা ভাতা ভোগী বীর মুক্তিযোদ্ধা রয়েছেন ২৩৯২ জন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ জানান, ‘তাদের মাঝে ১ হাজারের কিছু বেশি বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট আমরা পেয়েছি। আজকে ১০ জনের মাঝে বিতরণের মধ্যদিয়ে কার্ড দেওয়ার কার্যক্রম শুরু হলো। বাকিদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে দেওয়া হবে। আর যাদের কার্ড, এখনও আসেনি, তাদেরটা পর্যায়ক্রমে দেওয়া হবে।’

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..