• রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি রহিলো ঈদের শুভেচ্ছা  ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সাবেক ছাত্রনেতা রোমেন-এর ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ-এর পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা প্রকৃতির গোছানো আয়োজনে নিউইয়র্কে রবীন্দ্রজয়ন্তী উদযাপন ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক রায়হান কবির এনজেইউ’র উদ্যোগে ওয়ায়েস করোনি (রাঃ) ফাউন্ডেশনের সহযোগিতায় সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ

তেলের মূল্য বৃদ্ধি, গরিব মানুষ দিশেহারা: এড. ইসমাইল

বিডিনিউজ আই ডেস্ক : / ২৮৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

বিডি নিউজ আই, নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জে নিম্নতম মজুরী ২৫ হাজার টাকা সহ ৬ দফা দাবিতে মজুরী বোর্ডের সামনে অনশন-ঘেরাও কর্মসূচী পালন করেছে শ্রমিকরা। মঙ্গলবার (২৩ আগষ্ট) বেলা ১১ টায় বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি আহবানে এ কর্মসূচী পালিত হয়।

অনশন কর্মসূচিতে সভাপত্বি করেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টেস শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, সংহতি বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দলনের সমন্বয়কারী শহিদুল ইসলাম সবুজ, শবনম হাফিজ, রাজু আহম্মেদ, বাহারানে সুলতান বাহার, সুলতানা বেগম, ফেডারেশনের কেন্দ্রীয় নেতা হারুন সরকার, খোরশেদ আলম, রিদয় হোসেন, মনির হোসেন প্রমূখ।

সমাবেশে সভাপতি এড. ইসমাইল বলেন সরকারী কর্মচারী ও আমলাদের জন্য পূর্বাচলে ও রাজউকের প্লট ভাগ করা হচ্ছে অথচ শ্রমিকদের মাথা গোজার ঠাঁই নাই, আবাসনের ব্যবস্থা নাই। প্রয়োজনীয় দ্রব্য মূল্য অস্বাভাবিক বৃদ্ধি এবং সরকারি ভাবে তেলের মূল্য বৃদ্ধির কারনে শ্রমজীবি ও গরিব মানুষ আজ দিশেহারা। এর জন্য দায়ি সরকার এবং মালিক শ্রেনী।
তিনি আরো বলেন এ সরকার আমলে ৩ বার মজুরী বৃদ্ধি পেলেও দ্রব্যমুল্য বৃদ্ধি পেয়েছে ২০ বার এতে করে ঘুরে-ফিরে শ্রমিকদের অবস্থা আগের চেয়ে এখন আরও বেশি খারাপ হয়ে গেছে।

সভাশেষে জাতীয় মজুরী বোর্ডের চেয়ারম্যান বরাবর একটি স্বারকলিপি প্রদান করা হয়।

তাদের দাবি গুলো হলো:
গার্মেন্টস শ্রমিকদের জন্য নিম্নতম মজুরী ২৫ হাজার টাকা , ৬০% মহার্ঘ্য ভাতা, ১০% ইনক্রিমেন্ট, স্থায়ীভাবে পুর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালু, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড (পিএফ) ঘোষনা করা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..