• রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লার কমর আলী স্কুলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো: রায়হান কবির শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ বৈষম্য বিরোধী মামলায় বরিশালে জেবুন্নেসা আফরোজের জামিন নারায়ণগঞ্জের আইভীর জামিন কবে? একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র শ্রদ্ধাঞ্জলি শীতবস্ত্র উপহার কম্বল অসহায় মানুষের মাঝে বিতরণে বিশ্ব আশেকে হযরত ওয়ায়েছ করনী (রাঃ) ফাউন্ডেশন শান্তিপূর্ণ নিরপেক্ষ পরিবেশে নির্বাচন উপহার দেওয়ায় জেলা প্রশাসককে জেলার সকল রাজনৈতিক নেতৃবৃন্দ কৃতজ্ঞতা নারায়ণগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময়  সভা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যবসায়ীদের দ্রব্য মূল্য স্থিতিশীল রাখার আহবান নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সবার সহযোগিতায় নারায়ণগঞ্জে অবাধ নিরপেক্ষ উৎসবমুখর ভোটগ্রহণ সম্ভব হয়েছে: ডিসি মো: রায়হান কবির

না.গঞ্জ সদরে উন্নয়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

বিডিনিউজ আই ডেস্ক : / ৩০০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

বিডি নিউজ আই, জাহাঙ্গীর হোসেনঃ স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) এর উদ্যোগে ও অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের অধীনে সামাজিক প্রচার কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ সদরে উপজেলা পর্যায় উন্নয়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা কার্যালয়ের আয়োজনে কর্মশালায় জনপ্রতিনিধি, সাংবাদিক, ইমাম, উদ্যোক্তা ও শিক্ষকসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিগণ অংশগ্রহণ করেন।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে সদর উপজেলা কার্যালয় সভাকক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাত ফেরদৌস’র সভাপতিত্বে অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস।

সেইপ’র সোস্যাল মার্কেটিং ফিল্ত অফিসার মো. মাসউদ হাসান’র সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার আঞ্জুমান আরা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুল্লাহ মিয়া ও ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফুর রহমান স্বপন প্রমূখ।
সমৃদ্ধ ও উন্নত জীবন এবং দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে সেইপ বিনা খরচে হাতে-কলমে প্রশিক্ষণ, প্রশিক্ষণকালে ১৫০ টাকা ভাতা প্রদান, অনগ্রসর জনগোষ্ঠীর প্রশিক্ষণার্থীদের এককালীন ৫০০০ টাকা বৃত্তি, অনগ্রসর জনগোষ্ঠী, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অগ্রাধিকার, চাকরি পেতে বিশেষ সহযোগিতা ও সারা দেশে বিভিন্ন ট্রেডে ভর্তির সুবিধা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..