• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি রায়হান কবির মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ ডিসির আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু

না.গঞ্জে তামাক নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ ও করণীয় বিষয়ক কর্মশালা

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

জাহাঙ্গীর হোসেনঃ ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাষ্টের সহযোগিতায় ও নারী কল্যাণ সংস্থা জেলা শাখার আয়োজনে নারায়ণগঞ্জে তামাক নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ ও করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শহিদুল ইসলাম স্বপন’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী কল্যাণ সংস্থার উপদেষ্টা ও দৈনিক সবার কন্ঠের সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব ফয়েজউদ্দিন লাভলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাষ্টের প্রতিনিধি সৈয়দা অনন্য রহমান ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শিল্পী আক্তার।
অনুষ্ঠানে তামাক নিয়ন্ত্রণে করণীয় বিশয়ের উপর বক্তব্য রাখেন নারী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি রহিমা আক্তার লিজা, বাংলাদেশ স্কাউট না.গঞ্জ জেলা রোভার কমিশনার শরীফ মোহাম্মদ আরিফ মিহির, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার আঞ্জুমান আরা, শান্তির ছায়া মহিলা সমিতি ও শিশু কল্যাণ সংস্থার সভানেত্রী ফেরদৌস আরা অনা প্রমূখ।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা মো. শাকির হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে জেলা স্যানেটারী ইন্সপেক্টর লিয়াকত আলী ভূঁইয়া, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক স্বপন দেবনাথ, স্বাস্থ্য সহকারী ও সেবিকাসহ জেলার বিভিন্ন এনজিও সংগঠনের প্রতিনিধিণ অংশগ্রহণ করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..