• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন ও বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শূন্য থেকে শিখরে স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে উদ্যোক্তা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী ব্যাক্তি ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ

রাষ্ট্রের সম্পদ ও অর্থ যেন অপচয় বা অপব্যবহার না হয়ঃ ডিসি জাহিদুল ইসলাম

নিজস্ব সংবাদদাতা / ৩০৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২১ মে, ২০২৫

নারায়ণগঞ্জ জেলা পরিষদের আওতাধীন নতুন ঠিকাদারদের লাইসেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

বুধবার (২১ মে) সকালে জেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমরা যে যে অবস্থানে আছি সেই অবস্থান থেকে দেশটাকে যদি সবাই ভালোবাসি তাহলে দেশের উন্নয়ন সম্ভব। আপনারা যারা আছেন তারা যদি নিজেদের অবস্থান সঠিক রাখেন তাহলে আগামী প্রজন্ম আপনাকে অনুসরণ করবে। আপনার কর্মই আপনাকে সবার মাঝে বাঁচিয়ে রাখবে। পরিবর্তন আমাদেরকেই করতে হবে। আমাদের রাষ্ট্রের যে সীমিত সম্পদ সেটা কাজে লাগাতে হবে। এ সম্পদ ও অর্থ যেন অপচয় বা অপব্যবহার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কারন এ অর্থ আপনার, আমার। শুধু যদি নিজেরটা ভাবি তাহলে হবেনা। সকলকে নিয়ে ভাবতে হবে। অন্যরা আমাদেরকে দিকনির্দেশনা দিবে সেটা চাইনা। আমাদের সমস্যা আমাদেরকেই সমাধান করতে হবে। আমরা যে স্বপ্ন দেখি সেটা আমাদেরকেই বাস্তবায়ন করতে হবে। কাজ করার সময় সে সমস্যাই আসুক সেটা প্রতিহত করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কাজের গুনগত মান ঠিক রাখতে হবে। দায়িত্ব আমাদের সকলের, কারো একার দায়িত্ব না। পরিবেশের ভারসাম্য ঠিক রাখার জন্য প্রত্যকের গাছ লাগানো উচিত।
তিনি আরও বলেন, আজকে আমরা মাদক নিয়ে সংকিত, চারদিকে মাদকের ছড়াছড়ি। মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। যদি মনে করেন আমি আমার জীবন পার করলাম তাহলে ভুল হবে। কারন ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ্য রাখতে হলে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। আমরা যে ভালো কাজগুলো করবো তাতে আপনারা পাশে থাকবেন। তাহলেই একটি গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ গড়ে তুলতে পারবো।অনুষ্ঠানের শেষে বৃক্ষরোপণ করে সমাপ্তি ঘোষনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সিইও হোসনে আরা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ৷

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..