• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি নারায়ণগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে প্রেস ক্লাবে জাসাসের ‘সংস্কৃতি আগ্রাসন প্রতিরোধ’ শীর্ষক আলোচনা ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি রহিলো ঈদের শুভেচ্ছা  ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সাবেক ছাত্রনেতা রোমেন-এর ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা

মায়ের আঁচল সংগঠনের উপদেষ্টা আঃ রহিম এর  স্মরণ সভা অনুষ্ঠিত 

নিজস্ব সংবাদদাতা / ৬৬৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ (মাআসাপ)বাংলাদেশ  এর উদ্যোগে সংগঠনের  প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা  আলহাজ্ব আঃ রহিম এর স্মরণে  স্মরণ সভা, দোয়া ও স্বরচিত লেখা পাঠের আয়োজন করা হয়।

২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫ টায় নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানাধীন কুতুবপুরের লাকী বাজার সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি  হারুন অর রশিদ সাগর এর সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মৃতি চারণ মূলক আলোচনা করেন, প্রফেসর মোঃ আমির হোসেন, মোঃ শফিকুল ইসলাম আরজু, এস,এম,জহিরুল ইসলাম বিদ্যুৎ, কাজী আনিসুল হক হীরা, মোঃ জহিরুল ইসলাম মিন্টু,সোনিয়া দেওয়ান প্রীতি, আবুল কালাম আজাদ, মিথুন খান, মোঃ পন্ডিত হোসেন, মোঃ আরাফাত, রিয়া খান প্রমূখ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাদ্দাম মোহাম্মদ।

উল্লেখ্য যে এ বছরের  ৭ আগস্টে আলহাজ্ব আঃ রহিম হঠাৎ শারীরিক ভাবে অসুস্থ হয়ে  শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭০ বৎসর। মৃত্যু কালে এক স্ত্রী, তিন  ছেলে ও এক মেয়ে সহ অনেক আত্নীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর প্রথম জানাযার নামাজ নিজ এলাকা লাকী বাজার শেষে  মরহুমের পিতৃভূমি সোনারগাঁও  নিজ প্রতিষ্ঠিত মেঘনা সাতানী মোহাম্মদ আলী মিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ২য় জানাজা নামাজ সম্পন্ন করে সাতানী বাজার জামে মসজিদ কবরস্থানে  মৃতদেহ দাফন করা হয়।

জীবন দশায় আঃ রহিম ডিপিডিসি’র একজন উর্ধতন কর্মকর্তা ছিলেন। কর্মজীবন শেষে অবসর গ্রহণ করেন।  তিনি  একজন ধর্মভীরু, শিক্ষানুরাগী, মহৎ আদর্শবান, সমাজ সেবক ও মানবিক লোক ছিলেন। তিনি মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ডেসটিনি নারায়ণগঞ্জ এর প্রতিনিধি হারুন অর রশিদ সাগর এর জন্মদাতা পিতা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..