• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি রায়হান কবির মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ ডিসির আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু

নারায়ণগঞ্জে নতুন বাংলাদেশ গঠনে দেশ বদলাই,পৃথিবী বদলাই শীর্ষক আলোচনা সভা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৭০৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জে নতুন বাংলাদেশ গঠনে দেশ বদলাই,পৃথিবী বদলাই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১লা ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিস এর আয়োজনে তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন।

জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা ও নারায়ণগঞ্জ সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ আসাদুজ্জামান সরদার। আলোচনা সভায় নারায়ণগঞ্জ কলেজ এর শিক্ষকবৃন্দ ও ৪০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হুসাইন জেলার তরুণ প্রজন্মের আশা ও আকাঙ্খা বাস্তবায়নে বেশ কিছু ইতিবাচক দিক তুলে ধরেন। তিনি তরুণদের চাকরি পিছনে না দৌড়িয়ে নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার আহবান জানান।

মোঃ আলমগীর হোসাইন বলেন,দেশ বদলাতে তরুণদের স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখা হলো পরিবর্তনের প্রথম ধাপ। সে স্বপ্নকে বাস্তবায়িত করতে প্রয়োজন দৃঢ় পদক্ষেপ ও অব্যাহত প্রচেষ্টা। তরুণরাই নতুন বাংলাদেশ বিনির্মাণের দ্বার উন্মোচন করেছে। তাদের উদ্যম, সৃজনশীল চিন্তা ও অদম্য মনোবল আজকের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রধান শক্তি। আজকের তরুণদের প্রতিটি ভালো উদ্যোগই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ তৈরিতে অবদান রাখবে। তিনি আরো বলেন, আমাদের সকলকে উদ্যোক্তা হতে হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..