• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে ডিসি মো. রায়হান কবির ফতুল্লার ডিআইটি মাঠে কোরবানির পশুর হাট পরিদর্শনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মান্নান মিয়া ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি রায়হান কবির ডিসি জাহিদের দেওয়া হুইলচেয়ারে বদলে গেল প্রতিবন্ধী শওকতের জীবন আমেরিকার সমাজ-সংস্কৃতির অপরিহার্য অংশ হবে বাঙালিরা: নিউইয়র্ক বইমেলায় রেহমান সোবহান প্রবাসী পল্লী আবাসন প্রকল্পের চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও প্রতারণার অভিযোগ নারায়ণগঞ্জে ড্যাব’র মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য পদ অর্জনে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ’কে এনজেইউ’র ফুলেল শুভেচ্ছা ছয় মাসের সাফল্য-চ্যালেঞ্জের খতিয়ান নিয়ে সাংবাদিকদের মুখোমুখি চট্টগ্রামের ডিসি জাহিদ নারায়ণগঞ্জ সদরে এবার কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই হাটের ইজারা সম্পন্ন, প্রশংসিত ইউএনও ফয়েজ উদ্দিন

নারায়ণগঞ্জে সুজনের গোল টেবিলে বক্তারা: “নির্বাচন চাই পরিবর্তনের লক্ষ্যে”

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৪৬২ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

নির্বাচন চাই পরিবর্তনের লক্ষ্যে- এমন দাবি উচ্চারিত হয়েছে সুজন- সুশাসনের জন্য নাগরিক আয়োজিত গোল টেবিল বৈঠকে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০ টায় নারায়ণগঞ্জের চাষাড়ায় একটি কনভেশন হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ শিরোনামে এ বৈঠকে বক্তারা বলেন, মানুষ আগেও একাধিক নির্বাচন দেখেছে, এবার গুণগত পরিবর্তন দরকার। বর্তমান শাসন কাঠামোতে যা যা রয়েছে এর মধ্যে অনেক কিছুর পরিবর্তন প্রয়োজন। পুরোনো রাজনীতি দিয়ে সব কিছু করা সম্ভব নয়। নতুন ধরনের দৃষ্টিভঙ্গি দরকার। তাই সুষ্ঠু নির্বাচন শুধু ক্ষমতা বদলের বিষয় হলে পুরোনো ব্যবস্থা ফিরে আসবে, যা দেশের মানুষ প্রত্যাখান করেছে।

সুজন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল হক আশুর সঞ্চালনায় গোল টেবিল বৈঠকে আলোচনা করেন, মানবাধিকার কর্মী ও দৈনিক খবরের পাতার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, গণতান্ত্রিক আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা, বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক রহিমা খাতুন, সুজন কেন্দ্রীয় সহযোগী সমন্বয়কারী জনাব তৌফিক জিল্লুর রহমান, পরিবেশ কর্মী তারিক বাবু,সমমনা’র সাধারণ সম্পাদক গোবিন্দ সাহা, নারায়ণগঞ্জ জেলা প্রগতি লেখক সংঘের সভাপতি জাকির হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিনা তাজরিন, কবি সাংবাদিক কাজল কানন, শারেফ আহামদ, শিক্ষক বেলাল হোসাইন, ব্যবসায়ী জামাল উদ্দিন, নারায়ণগঞ্জ আইন কলেজের অধ্যক্ষ সাখাওয়াত ভূইয়া,ফটো সাংবাদিক প্রণব কুমার রায়, সোনারগাঁও সুজনের সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান ও আড়াইহাজার সুজনের সভাপতি জনাব মনিরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক অসচ্ছল প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আজমান হোছাইন, ইয়ুথ এন্ডিং হাঙ্গার এর নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী রাকিবুল ইফতি প্রমুখ।

 

সুজন নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এম আর হায়দার রানা ও এডভোকেট শাহিদুল ইসলাম, সহ-সম্পাদক মাকসুদা ইয়াসমিন, সহ-সম্পাদক সাবিত আল হাসান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক রাজলক্ষ্মী, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু , প্রচার ও প্রকাশনা সম্পাদক তালুকদার আব্দুল্লাহ আল ফারুক রিংকু, কার্যনির্বাহী সদস্য মোঃ মোক্তার হোসেন, অ্যাডভোকেট তানহা রহমান, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, ফররুখ আহমেদ খসরু, আবুল হাসান, মোহাম্মদ সেলিম ভূঁইয়া, অ্যাডভোকেট আহম্মেদ শরীফ পারভেজ, মোঃ আবু সাঈদ, মোঃ আল আমিন আলী, মোঃ নজরুল ইসলাম সুজন, শাহ আলম ভুইয়া, মজিবুর রহমান, নয়নী রানী সাহা ও জিল্লুর রহমান প্রমুখ।

দেশব্যাপী সুজন এই বৈঠক আয়োজন করছে। এর থেকে উচ্চারিত দাবিগুলো রাজনৈতিক দলগুলোর প্রতি তুলে ধরা হবে বলে আয়োজকরা জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..