• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন নারায়ণগঞ্জে শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সহায়তায়র আর্থিক অনুদানের চেক বিতরণ করলপন ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি ঘোষণা শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত ফতুল্লায় গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক র‍্যালি বুবলী যুব কল্যাণ সংস্থার ঈদ পুনমিলনী অনুষ্ঠিত দূষণে বাবুরাইল-কাশীপুর লেক: প্রশাসকের দ্বারস্থ সাংবাদিক রাশেদ নারায়ণগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ৮ প্রতিবন্ধী ব্যাক্তির মাঝে ব্যবসা সামগ্রী বিতরণ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শিক্ষার্থীদের জ্ঞান ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ — রায়হান কবির

একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র শ্রদ্ধাঞ্জলি

প্রেস বিজ্ঞপ্তি / ১৮৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

একুশে ফেব্রুয়ারি (শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস) বাঙালি জাতির আত্মত্যাগ, ভাষা আন্দোলন এর প্রতীক।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারীতে বাঙালি তার মাতৃভাষা রক্ষায় পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে মাতৃভাষা বাংলা চাই এ দাবি নিয়ে শ্লোগানে রাজপথে উত্তালের ঢেউ তুলে। বীর বাঙালির সেই কন্ঠ স্বর রোধ করতে পাক বাহিনী টুটি চেপে ধরে এবং বর্বরোচিত নৃশংস হত্যাযজ্ঞ চালায়। পাকিস্থানিদের রক্তচক্ষু উপেক্ষা করে আপামর বাঙালি জীবনের মায়া ত্যাগ করে মায়ের মুখের ভাষা বাংলা ভাষা রক্ষা করতে বুলেটের সামনে বুক পেতে দেয়। বুলেটের আঘাতে রক্তে রঞ্জিত হয় রাজপথ। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে উর্দু ভাষার কবর রচিত হয়ে বিজয় হয় বাংলা ভাষা। ফলে একুশে ফেব্রুয়ারি দিনটি ভাষা দিবস হিসেবে স্বীকৃতি অর্জন করে।

এই দিনে মাতৃভাষা বাংলার দাবীতে রফিক, সালাম, বরকতসহ অনেকে প্রাণ দেন, যা এখনো স্বাধীন বাংলাদেশের ইতিহাসে গৌরবের । পরবর্তীতে ১৯৯৯ সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়, যা এখন বিশ্বের সব মাতৃভাষাকে সম্মানের বার্তা দেয়।

আজ অমর একুশে ফেব্রুয়ারি ভাষার মাসে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম আরজু ও সদস্য সচিব এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎসহ সকাল সদস্যরা গভীর ভাবে সকল ভাষা শহিদদের প্রতি গভীর ভাবে শ্রদ্ধা ভরে স্মরণ করি এবং ভাষা শহিদদের জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..