• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম জেলা প্রশাসনের সাত ভেন্যু সহ সকল প্রস্তুতি সম্পন্ন : ডিসি জাহিদ প্রিপেইড মিটার বাতিলের দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জে গণমিছিল এ যোগদানের আহ্বান মাসুমের প্রধানমন্ত্রীর সফর সফল করতে বাঁশখালী,শাহ আমানত বিমানবন্দর ও হাটহাজারীর অনুষ্ঠানস্থলের প্রতিটি প্রস্তুতি সরেজমিনে তদারকিতে দিনরাত মাঠে চট্টগ্রামের ডিসি জাহিদ সঠিক তথ্যভান্ডার নৌপরিবহনে দ্রুত সিদ্ধান্তে সহায়ক হবে : ডিসি মো :রায়হান কবির প্রিপেইড মিটার বাতিল দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জ শহরে গণমিছিল, আসতে পারে হরতালের ঘোষণা ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান বক্তাবলীতে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জে গণমিছিল এ যোগদানের আহ্বান মাসুমের

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ১০ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

বৃহৎ জনকল্যাণের স্বার্থে এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘবের দাবিতে আগামী ১১ আগস্ট, মঙ্গলবার সকাল ১০টায় নারায়ণগঞ্জের চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে গণমিছিলের আয়োজন করা হয়েছে। প্রিপেইড মিটার ব্যবস্থা বাতিলের দাবিতে এই গনমিছিল অনুষ্ঠিত হবে।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম এই কর্মসূচির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রিপেইড মিটার চালুর পর থেকে সাধারণ ভোক্তারা অতিরিক্ত বিল, অগ্রিম রিচার্জ ও কারিগরি জটিলতার কারণে নাভিশ্বাস উঠেছে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। জনস্বার্থ বিরোধী এই ব্যবস্থা অবিলম্বে বাতিল করে আগের নিয়মে পোস্টপেইড মিটার পুনর্বহালের দাবি জানান তিনি।

অ্যাডভোকেট মাসুম আরও বলেন, মানুষের কষ্টের কথা সরকারকে বুঝতে হবে। বিদ্যুৎ একটি মৌলিক সেবা। সেই সেবাকে বাণিজ্যিক পণ্যে পরিণত করে জনগণের ওপর চাপিয়ে দেয়া যায় না। বৃহৎ জনকল্যাণে জনভোগান্তি লাঘব করতেই আমরা রাজপথে নামছি।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মিছিলটি চাষাড়া শহীদ মিনার থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। এতে শ্রমজীবী, ব্যবসায়ী, শিক্ষক,সাংবাদিক, চাকুরীজীবী, আইনজীবীসহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণ করবে বলে জানা গেছে। তিনি নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে নির্ধারিত সময়ে চাষাড়া শহীদ মিনারে উপস্থিত হয়ে এই গণমিছিল সফল করার আহ্বান জানান। উল্লেখ্য, গত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন স্থানে প্রিপেইড মিটার নিয়ে গ্রাহক অসন্তোষ বাড়ছে। অতিরিক্ত চার্জ, হঠাৎ লোড বন্ধ হয়ে যাওয়া এবং রিচার্জ জটিলতাকে কেন্দ্র করে জনমনে ক্ষোভ তৈরি হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..