• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান ডিসির জাতীয় মৎস্য পক্ষের প্রস্তুতি সভায় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে আজ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ দপশ : ডিসি মো,রায়হান কবির এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম জেলা প্রশাসনের সাত ভেন্যু সহ সকল প্রস্তুতি সম্পন্ন : ডিসি জাহিদ প্রিপেইড মিটার বাতিলের দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জে গণমিছিল এ যোগদানের আহ্বান মাসুমের প্রধানমন্ত্রীর সফর সফল করতে বাঁশখালী,শাহ আমানত বিমানবন্দর ও হাটহাজারীর অনুষ্ঠানস্থলের প্রতিটি প্রস্তুতি সরেজমিনে তদারকিতে দিনরাত মাঠে চট্টগ্রামের ডিসি জাহিদ সঠিক তথ্যভান্ডার নৌপরিবহনে দ্রুত সিদ্ধান্তে সহায়ক হবে : ডিসি মো :রায়হান কবির প্রিপেইড মিটার বাতিল দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জ শহরে গণমিছিল, আসতে পারে হরতালের ঘোষণা ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জাতীয় মৎস্য পক্ষের প্রস্তুতি সভায় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে আজ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ দপশ : ডিসি মো,রায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ১১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে নারায়ণগঞ্জে “রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী ১৬ আগস্ট থেকে সপ্তাহব্যাপী এ কর্মসূচি পালিত হবে।

রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

সভায় বক্তব্য দিতে গিয়ে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন,মৎস্য খাত আমাদের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তার অন্যতম ভিত্তি। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ’ গড়ার লক্ষ্যে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জলাশয় দখল ও মাছের প্রজনন ক্ষেত্র ধ্বংস রোধে কঠোর অবস্থানে থাকবে জেলা প্রশাসন। আসন্ন মৎস্য পক্ষে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি মৎস্য সম্পদ সংরক্ষণে সব শ্রেণির মানুষকে সম্পৃক্ত করার আহ্বান জানাই।

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম এমপি, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সি, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সিফাত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, সিভিল সার্জন ডা. আ ফ ম মশিউর রহমান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধি মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনউদ্দীন এবং জেলা মৎস্য কর্মকর্তা আয়েশা সিদ্দিকা।

এছাড়া বিজিবি, আনসার, ফায়ার সার্ভিস, কোস্টগার্ডসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দেরা সভায় অংশ নেন।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী ১৬ আগস্ট সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হবে। এরপর আলোচনা সভা ও শীতলক্ষ্যা নদীতে পোনা মাছ অবমুক্ত করার মধ্য দিয়ে মৎস্য পক্ষের উদ্বোধন করা হবে। পুরো সপ্তাহজুড়ে স্কুল-কলেজে সচেতনতা কার্যক্রম, মৎস্য খামার পরিদর্শন এবং গণমাধ্যম প্রচার চালানো হবে বলে জানানো হয়।

জেলা মৎস্য কর্মকর্তা আয়েশা সিদ্দিকা জানান, এ বছর মৎস্য পক্ষে চিংড়ি, রুই, কাতলা ও দেশীয় প্রজাতির প্রায় ৫০ হাজার পোনা অবমুক্ত করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..