• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি রায়হান কবির মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ ডিসির আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ

নিজস্ব সংবাদদাতা / ১৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

এডিস মশার প্রাদুর্ভাব প্রতিরোধ ও ডেঙ্গু রোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ কর্মসূচি পালন করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ আদালতপাড়ায় জেলা নির্বাচন কার্যালয়ে এ কর্মসূচির অংশ হিসেবে জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

নারায়ণগঞ্জ জেলার যোগ্য জেলা কমান্ড্যান্ট ও নারায়ণগঞ্জ সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তার আন্তরিক নির্দেশনায় এবং উপজেলা আনসার কোম্পানি কমান্ডার আবুল কালাম আজাদের উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পরিচালিত হয়।

কর্মসূচিতে ফতুল্লা ইউনিয়ন আনসার কমান্ডার সেলিম খন্দকারসহ স্থানীয় আনসার-ভিডিপি সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় এডিস মশার প্রজননস্থল ধ্বংস, আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।

আনসার-ভিডিপি সদস্যদের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..