• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
লকডাউন ব্যর্থ নারায়ণগঞ্জে, স্বাভাবিক জনজীবন ও শিল্পাঞ্চলে স্বস্তি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের আশ্বাস দিলেন এসপি হাবিবুর রহমান জেলা প্রশাসকের নির্দেশনায় বন্দর থেকে সেই কুমিরটি অবশেষে উদ্ধার লকডাউন ঘিরে নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি-আনসারসহ পুলিশ টহল জোরদার নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের বিশেষ নিরাপত্তা টহল অব্যাহত সৎ মায়ের প্রচলিত নেতিবাচক ধারণা ভেঙে ভালোবাসার গল্পে নির্মিত হচ্ছে নাটক ‘আসল মা’ নবীগঞ্জ খেয়াঘাটে সাবিহা সাথী কিচেনে ভোজনরসিকদের ভিড় হ য ব র ল নারায়নগঞ্জ: সমাধান কোন পথে? নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত মানবিকতা না থাকলে ডিগ্রির মূল্য কী: ডিসি জাহিদ

লকডাউন ব্যর্থ নারায়ণগঞ্জে, স্বাভাবিক জনজীবন ও শিল্পাঞ্চলে স্বস্তি

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কঠোর অবস্থানে এসপি হাবিবুর রহমান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশজুড়ে লকডাউন কর্মসূচি থাকলেও নারায়ণগঞ্জে এর তেমন প্রভাব পড়েনি। জেলা পুলিশ সুপার মো:হাবিবুর রহমান এর কঠোর তৎপরতাসহ জেলা প্রশাসন, জেলার সকল আইন-শৃঙ্খলা বাহিনী ও বিএনপি নেতৃবৃন্দের তৎপরতায় সকাল থেকেই চাষাড়া, ফতুল্লা ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডসহ গুরুত্বপূর্ণ সড়কে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যেও যান চলাচল ও জনজীবন স্বাভাবিক ছিল। তবে সোনারগাঁয়ে পৃথক দুটি স্থানে একটি যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ছাড়া জেলার অন্য কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই।

বুধবার রাত থেকেই জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনা ও নেতৃত্বে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের চেকপোস্ট ও টহল জোরদার করা হয়। নাশকতা এড়াতে সকল বাহিনী সতর্ক অবস্থানে ছিল।

পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, গত রাত থেকেই প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল জোরদার করা হয়েছে। সোনারগাঁয়ে দুটি অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনগণকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিক জীবনযাপন অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, জেলা পুলিশ জনগণের জানমাল রক্ষা, যান চলাচল স্বাভাবিক রাখা ও নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। লকডাউনের নামে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না।

শ্রমিক আন্দোলনের শুরু থেকেই পুলিশ সুপার মো. হাবিবুর রহমান ফতুল্লার শিবু মার্কেট, কাঠেরপুল, বিসিক শিল্পনগরী, আদমজী ইপিজেড পরিদর্শনসহ সোনারগাঁ, রূপগঞ্জ, আড়াইহাজার ও বন্দরের শিল্পাঞ্চলের সার্বক্ষণিক খোঁজ-খবর নেন। মালিক ও শ্রমিকপক্ষের সাথে মতবিনিময়ের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখা হয়েছে। জেলার ১ হাজার ৬৮০টি পোশাক কারখানায় নিয়মিত উৎপাদন চলছে। কোনো কারখানা বন্ধের ঘোষণা আসেনি।

নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় আস্থার প্রতীক হয়ে উঠেছেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। যশোরে জন্ম নেওয়া এই কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শেষে ২৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগ দেন।

এর আগে তিনি মাগুরা, ফেনী ও মাদারীপুরে পুলিশ সুপার এবং বগুড়া রিজিয়নে হাইওয়ে পুলিশ সুপার হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। ২০২৬ সালের ৩ সেপ্টেম্বর তিনি নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে যোগ দেন।

দায়িত্ব নেওয়ার দিন থেকেই তিনি মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে অভিযান শুরু করেন। রূপগঞ্জ, সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা, আড়াইহাজার ও বন্দরসহ সর্বত্র অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে ব্যাপক সফলতা অর্জন করেছেন এবং তাঁর কঠোর ও আপসহীন ভূমিকার কারণে অনেক অপরাধী আত্মগোপনে যেতে বাধ্য হয়েছে। সাধারণ মানুষ ও ব্যবসায়ী সমাজ তাঁকে আইনশৃঙ্খলার প্রধান রক্ষক হিসেবে গ্রহণ করেছেন।

নারায়ণগঞ্জকে অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়তে তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..