• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
না’গঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে চারা ও ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ অতিবৃষ্টির কারনে জনদুর্ভোগ দ্রুত লাঘবে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিলেন ডিসি মোঃ রায়হান কবির নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ কাজী নজরুল ইসলাম এর “অভিযান”  কবিতার শতবর্ষ ও  ১২৭তম জন্মবার্ষিকী  উদযাপন  রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ভাবনার খায়ালে জুলাই ২৪ আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি না’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ডা: আতিকুল বারী’র বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলা ও রোগীর সাথে অশোভনীয় আচরণের অভিযোগ চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন 

ব্লাড ক্যান্সারে আক্রান্ত মেধাবী শিক্ষার্থী ইতি বাঁচতে চায়

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৯০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ইতি।

নিজস্ব সংবাদদাতা: ব্লাড ক্যান্সারে আক্রান্ত মেধাবী শিক্ষার্থী ইতি (১৫) বাঁচতে চায়। সে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের বান্টি এলাকার হাফেজ মোল্লার মেয়ে। ইতি বান্টি আদর্শ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী। বেশ কিছুদিন ধরে ইতি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বিছনায় কাতরাচ্ছেন। সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিলেও সে টাকার অভাবে ভালো ভাবে চিকিৎসা নিতে পারছে না। বাবার অভাবের সংসার। ঠিক মতো মেয়ের চিকিৎসাও করতে পারেননি। অসহায় বাবার টাকা না থাকায় ইতি এখন নিজের বাড়িতেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ব্লাড ক্যান্সারে আক্রান্ত মেধাবী শিক্ষার্থী ইতি বলেন, আমি একজন ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগী । আমি বাঁচতে চাই আমার বাবা টাকার অভাবে আমাকে আর চিকিৎসা করাতে পারছে না। আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি। আমার ইচ্ছে হয় আগের মতো সবার সাথে স্কুলে যেতে । ইতির বাবা হাফেজ মোল্লা জানান, তার পারিবারিক অবস্থা অত্যন্ত খারাপ। সংসারের একমাত্র উপার্জনকারী তিনিই। তার ৪ ছেলে ১ মেয়ে। মেয়ের চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন। ইতিকে বাঁচাতে তিনি প্রধানমন্ত্রীসহ দেশের সদয়বান ব্যক্তিদের সহযোগিতার আবেদন জানিয়েছেন। যোগাযোগের জন্য- ০১৮৬৪৩৩৫৪২৯ ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..