• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
নারায়ণগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে প্রেস ক্লাবে জাসাসের ‘সংস্কৃতি আগ্রাসন প্রতিরোধ’ শীর্ষক আলোচনা ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি রহিলো ঈদের শুভেচ্ছা  ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সাবেক ছাত্রনেতা রোমেন-এর ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ-এর পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা প্রকৃতির গোছানো আয়োজনে নিউইয়র্কে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

এম.এ হাসেম-ইয়াতুননেছা ফাউন্ডেশনের সপ্তাহব্যাপী বৃক্ষরোপন

বিডিনিউজ আই ডেস্ক : / ৩৮৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
এম. এ হাসেম-ইয়াতুননেছা ফাউন্ডেশন এর লোগ।

নিজস্ব সংবাদদাতা: ‘আমরাই গড়বো সবুজ পৃথিবী’ এই শ্লোগানকে প্রতিপদ্য করে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্যোগ নিয়েছে এম. এ হাসেম-ইয়াতুননেছা ফাউন্ডেশন পরিচালিত সাতটি শিক্ষা প্রতিষ্ঠান। আগামী পাঁচ জুলাই থেকে সপ্তাহব্যাপী এই কর্মসূচি চলবে।
এ উপলক্ষে শনিবার (২৬ জুন) বিকেল তিনটার দিকে ফাউন্ডেশন দ্বারা পরিচালিত সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সিদ্ধিরগঞ্জের হিরাঝিলস্থ গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে এই বৈঠক হয়েছে।
গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের ভাইস প্রিন্সিপাল মীর মোসাদ্দেক হোসাাইনের সভাপতিত্বে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল (হীরাঝিল), বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক গার্লস স্কুল (হিরাঝিল), বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল (সিদ্ধিরগঞ্জ), বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক সিটি স্কুল (মিজমিজি), বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন নিউ মডেল মাদরাসা এবং খাদিজাতুল কুবরা (রা.) মহিলা মাদরাসার প্রধানরা উপস্থিত ছিলেন।
বৈঠকে মীর মোসাদ্দেক হোসাাইন বলেন, বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়। এই পৃথিবীর জন্য বৃক্ষ কতটা প্রয়োজনীয় তা ভাষায় প্রকাশ করার মত নয়। বর্তমানে নগরায়নের এই যুগে আমাদের দেশ থেকে বৃক্ষ কমে যাচ্ছে। সরকার উদ্যোগ নিয়েছে পৃথিবীর ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের। আমরা এই উদ্যোগের অংশিদার হতে এই কর্মসূচি গ্রহণ করেছি আমাদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন স্যারের নির্দেশনা ও পরামর্শক্রমে।
তিনি বলেন, আগামী পাঁচ জুলাই থেকে সপ্তাহব্যাপী এই কর্মসূচি আমাদের চলবে। আমার সবুজায়নের লক্ষ্যে আমাদের আগামী প্রজন্মকে সুশীতল একটি পরিবেশ উপহার দেওয়ার লক্ষ্যে বৃক্ষরোপনের এই কর্মসূচি চলমান থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..