• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি রায়হান কবির মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ ডিসির আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু

অগ্ন্যৎপাতের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: কঙ্গো প্রেসিডেন্ট

বিডিনিউজ আই ডেস্ক : / ৫১৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৩০ মে, ২০২১
ডি আর কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স তাশিকেদি।

আগ্নেয়গিরির অগ্ন্যৎপাতের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন ডি আর কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স তাশিকেদি।
আরো একটি আগ্নেয়গিরি থেকে অগ্ন্যৎপাত শুরু হয়েছে ভুলক্রমে তার সরকারের এ ঘোষণার পর শনিবার এমন দাবি করেছেন প্রেসিডেন্ট ফেলিক্স।
সপ্তাহ খানেক আগে মাউন্ট নিরাগঙ্গো থেকে অগ্ন্যৎপাত শুরু হলে হাজার হাজার লোক ওই এলাকা ছাড়তে বাধ্য হয়।
এ প্রেক্ষাপটে এক সংবাদ সম্মেলনে ফেলিক্স বলেন, পরিস্থিতি গুরুতর, কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে।
আফ্রিকার অন্যতম সক্রিয় এই আগ্নেয়গিরি থেকে অগ্ন্যৎপাত শুরুর পর পূর্বাঞ্চলীয় গোমা শহর থেকে প্রায় ৪ লাখ লোককে অন্যত্র সরিয়ে নিতে হয়েছে।
তারা যেন এখনই গোমায় ফেরার উদ্যোগ না নেয় সে বিষয়ে ফেলিক্স সতর্ক করে বলেছেন, ভূ অভ্যন্তরে লাভা প্রবাহিত হচ্ছে। এটি শহরের যে কোন জায়গায় যে কোন সময় বিস্ফোরিত হতে পারে।
প্রতিবেশী রুয়ান্ডায় আশ্রয় নেয়া এক হাজারেরও বেশি লোক শনিবার কঙ্গোর উদ্দেশ্যে ক্যাম্প ছাড়ার পর এ বিষয়ে সতর্ক করেন তিনি।
এদিকে দিনের শুরুতে কঙ্গো সরকার অন্য একটি আগ্নেয়গিরি থেকে অগ্ন্যৎপাতের ঘোষণা দিয়েছিল। পরে এটি ভুল বলে স্বীকার করেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..