• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
গার্মেন্টস শ্রমিকদের জন্য নারায়ণগঞ্জে বিশেষ ওএমএস ট্রাকসেল কর্মসূচি উদ্বোধন ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকীর ২৩তম মৃত্যুবার্ষিকীতে সংবাদকর্মী কল্যাণ সমিতির মিলাদ ও দোয়া বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ নারায়ণগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকীর ২৩তম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না’গঞ্জে কর্মজীবী নারী ও কন্যা শিশুদেরকে যৌন নিপীড়ন, অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের বিবৃতি কেউ সন্তানের জীবন বাঁচাতে, কেউ চোখের আলো ফেরাতে পাশে দাঁড়ালেন ‘মানবিক ডিসি’ জাহিদ ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত কপ-৩১ সম্মেলন আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়ায় নিখোঁজ সাংবাদিকদের সন্ধানে ফের অভিযান

বিডি নিউজ আই ডেক্স / ২৬৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের খবর সংগ্রহ করতে যাওয়া পাঁচ সাংবাদিকসহ আটজনকে নিয়ে নিখোঁজ স্পিডবোটের সন্ধানে বুধবার আবারও উদ্ধার অভিযান শুরু করেছে ইন্দোনেশিয়ার উদ্ধারকারী দল।

দেশটির উদ্ধারকারী সংস্থা বাসারনাস এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

বাসারনাসের তথ্য মতে, আটজনের দলটি সোমবার বিকেলে জাকার্তার পশ্চিমাঞ্চলের একটি এলাকা থেকে স্পিডবোটে করে যাত্রা শুরু করে। তবে যাত্রার কিছুক্ষণ পরই বোটের মালিকের সঙ্গে নৌযানটির ক্রুদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পাঁচ ইন্দোনেশীয় সাংবাদিক মাউন্ট আনাক ক্রাকাতাউয়ের অগ্ন্যুৎপাতের ছবি ও ভিডিও সংগ্রহ করতে সেখানে যাচ্ছিলেন।
ইন্দোনেশিয়ায় কয়েক দিন ধরে চলা ওই অগ্ন্যুৎপাতের কারণে বেশ কয়েকটি বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয় এবং জাকার্তাসহ দেশটির বিভিন্ন শহর আগ্নেয়গিরির ছাইয়ে ঢেকে যায়।

সাংবাদিকদের সঙ্গে ছিলেন বোটের দুই কর্মী ও একজন গাইড।

গত মঙ্গলবার বিকেলে নিখোঁজদের সন্ধানে অভিযান শুরু করা হলেও কয়েক ঘণ্টা পর প্রবল ঢেউ ও কম দৃশ্যমানতার কারণে তা স্থগিত করা হয়।

বুধবার উদ্ধারকারী দল অনুসন্ধান এলাকা আরও বিস্তৃত করেছে। বাসারনাস জানিয়েছে, অভিযানে পুলিশ, সামরিক বাহিনী, জেলে ও স্বেচ্ছাসেবকসহ কয়েক ডজন উদ্ধারকর্মী অংশ নিচ্ছেন।

এক বিবৃতিতে বাসারনাস বলেছে, ‘উদ্ধার ও অনুসন্ধানকারী যৌথ দল প্রয়োজনীয় জনবল, সরঞ্জাম ও অন্যান্য সুযোগ-সুবিধার সর্বোচ্চ ব্যবহার করে অভিযান চালিয়ে যাবে।’

উদ্ধার সংস্থার তথ্য অনুযায়ী, নিখোঁজ সাংবাদিকদের একজন সোমবার বিকেল ৩টার দিকে এক সহকর্মীর সঙ্গে যোগাযোগ করে নিজের অবস্থান জানিয়েছিলেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..