• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি রায়হান কবির মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ ডিসির আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু

এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ

প্রেস বিজ্ঞপ্তি / ১২২ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

শনিবার নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে “সোনারগাঁও সাহিত্য কুটিরের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬” জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম এমপি।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন এডিটরস ক্লাব বাংলাদেশের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক চিন্তা গবেষণা কেন্দ্রের সভাপতি কনি মো, নজরুল ইসলাম তমিজী।

অনুষ্ঠানের ফাঁকে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটের সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ মো: নজরুল ইসলাম তমিজীর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে দুই নেতার মধ্যে দেশের বর্তমান ও ভবিষ্যৎ পরিস্থিতি এবং সাংবাদিকতার নানা দিক নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

এ সময় মো: নজরুল ইসলাম তমিজী বলেন, বর্তমান সময়ে দেশের বাস্তবতা তুলে ধরতে সাংবাদিকদের নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার কোনো বিকল্প নেই। সাহিত্য ও সাংবাদিকতা হাতে হাত রেখে সমাজকে আলোকিত করতে পারে। সোনারগাঁও সাহিত্য কুটিরের মতো প্ল্যাটফর্ম তরুণ লেখকদের জন্য আশীর্বাদ হয়ে উঠবে।

জবাবে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। বর্তমান প্রেক্ষাপটে সত্য প্রকাশের ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো আসছে, তা মোকাবিলা করে পেশাদারিত্ব ধরে রাখতে হবে। নারায়ণগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নিতে সাহিত্য কুটিরের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং সব ধরনের সহযোগিতা থাকবে আমাদের পক্ষ থেকে।

অনুষ্ঠানে জেলা-উপজেলার কনি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সংগঠনের অভিষেক উপলক্ষে গুণীজনদের সংবর্ধনাও দেওয়া হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, সোনারগাঁও সাহিত্য কুটির ভবিষ্যতে নারায়ণগঞ্জের সাহিত্য-সংস্কৃতি চর্চাকে আরও বেগবান করবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..