পুরান ঢাকার বকশি বাজারস্থ নবকুমার ইনস্টিটিউশন’র ৮১ ব্যাচের বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা হতে পরান ঢাকার লালবাগস্থ খাজেদল সিং লেনের ৮১ ব্যাচের বন্ধু ও চক বাজার বণিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন আহমেদ’র আয়োজনে তার বাস ভবনে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।
কেক কাটার মধ্য দিয়ে এই মিলন মেলার কর্মসূচি আরম্ভ হয়। তারেপর শুরু অতীতের স্মৃতি চারণ, আড্ডা ও পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারের পরিবেশন।
অনুষ্ঠান শেষে ৮১ ব্যাচের প্রয়াত বন্ধুদের রুহের মাগফেরাত ও অসুস্থ বন্ধুদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ৮১ ব্যাচের বন্ধু হাজি মোহাম্মদ জামাল উদ্দিন।
আপনার মন্তব্য প্রদান করুন...