• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ভাবনার খায়ালে জুলাই ২৪ আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি না’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ডা: আতিকুল বারী’র বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলা ও রোগীর সাথে অশোভনীয় আচরণের অভিযোগ চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন  নারায়ণগঞ্জ সদরে মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন উপকরণ বিতরণ কবি ও গীতিকার প্রফেসর আমির হোসেন এর ৬৬ তম জন্মোৎসব উদযাপন মাদক আসক্ত ছেলের অত্যাচারে পিতা অকিল উদ্দীন ভূঁইয়া অতিষ্ট নারায়ণগঞ্জের গলাচিপায় মাদক-সন্ত্রাসবিরোধী সম্মেলন অনুষ্ঠিত কবি ও সাংবাদিক রণজিৎ মোদকের ৭২তম জন্মদিন উদযাপন

করোনা প্রতিরোধে সতর্ক হওয়ার আহবান কাউন্সিলার খোরশেদের

বিডিনিউজ আই ডেস্ক : / ৪৪১ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১
টিম খোরশেদ।

প্রেস বিজ্ঞপ্তি: চলমান করোনা মহামারী মোকাবেলায় নারায়ণগঞ্জবাসী আরো সতর্ক ও প্রশাসনিক বিধিনিষেধ মেনে চলার আহবান জানিয়েছেন টিম খোরশেদ এর টিম লিডার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
তিনি আজ এক বার্তায় নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্য বলেন, সারাদেশের সাথে পাল্লা দিয়ে নারায়ণগঞ্জে আবারও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিশেষ করে এবারের ভাইরাসটি ভারতীয় ভ্যারিয়েন্ট ডেল্টা খুবই সংক্রমক ও প্রানঘাতী। তাই আমাদের অবশ্যই সতর্ক হওয়া জরুরী। একমাত্র সচেতনতাই পারে করোনাকে মোকাবেলা করতে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের অবহেলার কারনেই করোনা দিন দিন প্রাণঘাতী হয়ে উঠছে। তাছাড়া আরেকটি বিষয়ের দিকেও দৃস্টি দেয়া দরকার বলে মনে করেন কাউন্সিলার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। তিনি বলেন, আমাদের ৭০ ভাগ মানুষ দৈনিক আয়ের উপর নির্ভরশীল। ফলে করোনা মোকাবেলায় লকডাউন ও সার্টডাউনে এসব মানুষের জীবনযাপন দূর্বিষহ হয়ে উঠছে। তাই করোনা মোকাবেলায় লকডাউন এড়াতে অবশ্যই নারায়ণগঞ্জবাসীকে সচেতন হতে হবে এবং প্রশাসনিক বিধিনিষেধ মেনে চলতে আহবান জানাই। নতুন করোনা যেমন জীবন কেড়ে নিবে, তেমনি লকডাউনে পরে নিম্ন আয়ের মানুষেরও কষ্ট বৃদ্ধি পাবে। কাউন্সিলর খোরশেদ করোনা মোকাবেলায় সকলের সচেতনতা ও সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য যে, করোনাকালের শুরু থেকেই ২০২০ সালের ৯ই মার্চ থেকে কাউন্সিলার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ মানবিক সংগঠন টিম খোরশেদ গঠন করে সচেতনতামূল লিফলেট ও মাস্ক বিতরণ, ৬০ হাজার বোতল স্যানিটাইজার তৈরী ও বিতরণ, প্রথম লকডাউনে ৭ হাজার পরিবারকে ও চলতি বছরে ৯ হাজার পরিবারকে খাদ্য সহায়তা, এপর্যন্ত ২০৬ জন করোনা আক্রান্ত মৃতদেহ দাফন ও সৎকার, প্রায় ১৫ হাজার মানুষকে টেলিমেডিসিন সেবা প্রদান, ৪১২ জন করোনা আক্রান্তকে ফ্রী অক্সিজেন সার্পোট, ১১১ জনকে ফ্রী প্লাজমা ডোনেশন, ১০৩ জনকে ফ্রী এম্বুলেন্স সার্পোট সহ দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরনে বিনামূল্যে ১০ টন সবজী ও ৪০ হাজার ডিম বিতরণ, শিক্ষা সহায়তা প্রদান, করোনায় কর্মহীন হয়ে পরা মানুষকে সেলাই মেশিন প্রদান সহ বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছেন। সবচেয়ে লক্ষনীয় বিষয় এই যে, করোনা শুরুর পরদিন ০৯ মার্চ ২০২০ থেকে অদ্যবধি কাউন্সিলার খোরশেদ ও তার টিম অদ্যবধি তাদের নিরসল কাজ করে যাচ্ছেন।
এ প্রসংগে খোরশেদ বলেন আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে ও আমাদের শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় করোনার শেষ পর্যন্ত মাঠে থাকবো ইনশাল্লাহ। তিনি ফ্রী অক্সিজেন, এম্বুলেন্স, প্লাজমা, টেলিমেডিসিন ও দাফন সৎকারের জন্য টিমের মোবাইল (০১৯১৪২৯৫৬১২ ও ০১৭১৭১৭৮২৪২)নাম্বারে যোগাযোগ করার জন্য সবিনয় অনুরোধ করেছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..