• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
রূপগঞ্জে দিনব্যাপী বিভিন্ন দপ্তর ও পূজামণ্ডপ পরিদর্শন সহ উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধনে ডিসি মো: রায়হান কবির সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদ’র মতবিনিময় সভা নারায়ণগঞ্জে চেকপোস্টে বিদেশি পিস্তল, হেরোইনসহ ২ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জ সদরে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া তীব্র তাপদাহে ডিসি-এসপির যৌথ মানবিক উদ্যোগে পথচারী, ট্রাফিক ও শ্রমজীবীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ সাংবাদিক মীর দিনারের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির দোয়া মাহফিল চুয়েটে ৩০ ঘণ্টা অবরুদ্ধ ভিসি, ডিসি জাহিদের মধ্যস্থতায় মুক্ত জিনিয়া নাট্য সংগঠনের উদ্যোগে নাট্যত্রয়ের শুভ মহরত অনুষ্ঠিত সাংবাদিক মীর দিনার হোসেনের মায়ের ইন্তেকালে এনপিজেএ, আইবিএন নিউজ ও আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিন -এর শোক পারিবারিক জমি উদ্ধারে মুঘল সম্রাটদের ১৬তম বংশধর দাবিদারদের সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জকে বিশেষ শ্রেণির জেলায় উন্নীতকরণসহ ১১ দফা দাবিতে মানববন্ধন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৬৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

 

বৈদ্যুতিক প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ ও নারায়ণগঞ্জকে বি-শ্রেণি থেকে বিশেষ শ্রেণির জেলায় উন্নীতকরণসহ ১১ দফা দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নাগরিক সংগঠন “আমরা নারায়ণগঞ্জবাসী”র উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আলহাজ্ব মো. নুরুদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাকিম মোস্তাকিম শিবলু, সদস্য সচিব সোহরাফ হোসেন, নেতা ফজলুল হক, গোলাম রসুল রফিক, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সফর আলী, ইয়াদ পত্রিকার সম্পাদক মনিরুল ইসলাম সবুজ,নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, অ্যাডভোকেট মুন্নি, পঞ্চায়েত কমিটির সভাপতি কামাল উদ্দিন দেওয়ান, সদস্য সচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি আব্দুস সালামসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন এর নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, নারায়ণগঞ্জ দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। এই জেলা থেকে সরকার সবচেয়ে বেশি রাজস্ব পায়। অথচ নাগরিক সুবিধায় এই জেলা এখনো বি-শ্রেণিতে পড়ে আছে। এটি নারায়ণগঞ্জবাসীর প্রতি চরম বৈষম্য। অবিলম্বে বাস্তবতার নিরিখে নারায়ণগঞ্জকে বিশেষ শ্রেণির জেলায় উন্নীত করতে হবে।

এ সময় ১১ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো:
১/ নারায়ণগঞ্জকে বি-শ্রেণি থেকে বিশেষ শ্রেণির জেলায় উন্নীতকরণ।
২/ আবাসিক গ্রাহকদের জন্য প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ করা।
৩/ মাদক নির্মূলে কার্যকর ব্যবস্থা, সংশোধনাগার ও পর্যাপ্ত খেলার মাঠের ব্যবস্থা।
৪/ নারায়ণগঞ্জে একটি মেডিকেল কলেজ হাসপাতাল, একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং গোদনাইলের ভবঘুরে কেন্দ্র সচল করা।
৫/ যানজট নিরসনে ফুটপাত হকারমুক্ত, বাসস্ট্যান্ড ও রেলস্টেশন চাষাঢ়ায় স্থানান্তর, ট্রাফিক আধুনিকায়ন এবং ১ নং রেলগেট থেকে চাষাঢ়া স্টেশন পর্যন্ত রেলপথকে সড়কে রূপান্তর।
৬/ মেট্রোরেলের সংযোগ নারায়ণগঞ্জ শহর পর্যন্ত সম্প্রসারণ।
৭/ পানি ও গ্যাসের পুরোনো পাইপলাইন পরিবর্তন করে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা।
৮/ মীরজুমলা রোড ও শায়েস্তা খান সড়ক হকারমুক্ত করে যান চলাচল নির্বিঘ্ন করা।
৯/পুরোনো কোর্ট এলাকার অব্যবহৃত বহুতল ভবনে বার্ন ইউনিট, হার্ট সেন্টার, কিডনি ডায়ালাইসিস সেন্টার ও আধুনিক চক্ষু হাসপাতাল স্থাপন।
১০/ রাজউকের সম্পত্তি নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের নিকট হস্তান্তর।
১১/ ঐতিহাসিক হাজীগঞ্জ ও সোনাকান্দা দুর্গ সংস্কার করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা।
মানববন্ধন শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের এর হাতে মানববন্ধনের ১১ দফা স্মারকলিপি তুলে দেন।

বক্তারা আরও বলেন, প্রি-পেইড মিটার সাধারণ মানুষের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আবাসিক পর্যায়ে এটি স্থাপন বন্ধ করতে হবে। একই সাথে শিক্ষা, স্বাস্থ্য, যানজট ও ঐতিহ্য রক্ষায় ১১ দফা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..